Skip to content
অক্টোবর 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না মমতা তৃণমূলের

চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না মমতা তৃণমূলের

Online Desk অক্টোবর 1, 2026
1000270305.jpg

ওঙ্কার ডেস্ক: চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা ওই অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট শিবির। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের আগের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

পুলিশ মমতা তৃণমূলের ওই চারটি অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দিয়েছিল। সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কলকাতা হাই কোর্ট। এরপর হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মমতা তৃণমূল।
বৃহস্পতিবার বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত জানায়, তৃণমূলের প্রতীক ইতিমধ্যেই নির্বাচন কমিশন ‘ফ্রিজ’ করে দিয়েছে। এই পরিস্থিতিতে হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কারণ দেখছে না শীর্ষ আদালত। এর পরেই তৃণমূলের আবেদন খারিজ করে দেন বিচারপতি।

শীর্ষ আদালতে দলের হয়ে সওয়াল করে জানানো হয়, প্রতি মাসে তৃণমূলের প্রায় ১২ কোটি টাকা খরচ হয়। সামনে উপনির্বাচনও রয়েছে। সেই কারণে ‘ফ্রিজ’ হওয়া অ্যাকাউন্টের টাকা ব্যবহারের অনুমতি চাওয়া হয়।
তৃণমূলের দাবি, সাইবার অপরাধ সংক্রান্ত একটি এফআইআরের ভিত্তিতে তাদের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়েছে। কিন্তু ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনও বেআইনি লেনদেন হয়েছে, এমন প্রমাণ নেই।

Continue Reading

Previous: ডিপ্রেশন—মনের অসুখ, আর মনের অসুখও চিকিৎসার প্রয়োজন হয়
Next: জ্ঞানেশের পর সীমা খন্নার বিরুদ্ধে থানায় অভিযোগ মহুয়ার

সম্পর্কিত গল্প

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026

You may have missed

Paper-mill.jpg

দেশব্যাপী পেপার মিলের বিকাশ ঘটাবে কেন্দ্র, বাংলার বন্ধ মিলগুলির ভবিষ্যৎ কী ?

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-29.webp

মৃত্যুকামনার পাল্টা, রেজিনগরে হুমায়ুনকে ‘বিশ্বাসঘাতক’ তোপ শুভেন্দুর

Online Desk অক্টোবর 1, 2026
Flydubai.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 1, 2026
New-Project-28.webp

পুজো পাসে দুর্নীতি? ফের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব করল ইডি

Online Desk অক্টোবর 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.