Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • এসআইআর মামলায় বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, আগে শুনবে কমিশনের বক্তব্য, শুনানি ৯ ডিসেম্বর

এসআইআর মামলায় বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের, আগে শুনবে কমিশনের বক্তব্য, শুনানি ৯ ডিসেম্বর

Online Desk নভেম্বর 18, 2026
New-Project-2026-11-18T105418.892.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়ে বিরোধীদের করা মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রথমে এই বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনতে চায় শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ৯ ডিসেম্বর।

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানিতে প্রধান বিচারপতি জানান, নোটিস জারি করার আগে কমিশনের বক্তব্য শুনবেন তিনি।

সোমবার বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেসের তরফে মোট ৪৮টি প্রশ্ন শীর্ষ আদালতে জমা দেওয়া হয়। সেই প্রশ্নগুলির ভিত্তিতে কমিশনের কাছ থেকে জবাব চাওয়ার দাবি জানানো হয়। কংগ্রেসের অভিযোগ, সুপ্রিম কোর্টে কমিশন যে হলফনামা দিয়েছে, তাতে তাদের কোনও প্রশ্নের উত্তর মেলেনি।

একই সঙ্গে নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ বাকি দুই কমিশনার এবং তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেলের কাছ থেকে প্রশ্নের জবাব চাওয়ার আবেদন জানায় কংগ্রেস। বিরোধীদের তরফে আইনজীবী কপিল সিবাল আদালতে আবেদন করেন, যাতে বিরোধীদের দেওয়া প্রশ্নগুলির ভিত্তিতে কমিশনকে নোটিস পাঠানো হয়।

এর জবাবে কমিশনের পক্ষে আইনজীবী হরিশ সালভে বলেন, তাঁদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একপাক্ষিক বিষয়ে কিছু বলার আছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, প্রথমে প্রশ্নগুলির উপর কমিশনের বক্তব্য শোনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিরোধীদের তরফে জানতে চাওয়া হয়, নির্বাচন উপকমিশনার যে হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন, তাতে জ্ঞানেশ কুমার এবং বাকি দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী, সকলের অনুমোদন রয়েছে কি না। তিন কমিশনারের সরকারিভাবে অনুমোদনের রেকর্ডও চাওয়া হয়েছে কংগ্রেসের তরফে। পাল্টা হলফনামা দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, তিন কমিশনারের যৌথ অনুমোদনের পরেই হলফনামা জমা দেওয়া হয়েছে।

Continue Reading

Previous: কুলগামে ফের গুলির লড়াই, কোণঠাসা লশকর কমান্ডার লতিফ ভাট! জঙ্গল তোলপাড় করে চলছে তল্লাশি
Next: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.