Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ৭৫ দিনের সূর্যর সাফল্য উদযাপন

৭৫ দিনের সূর্যর সাফল্য উদযাপন

Online Desk অক্টোবর 8, 2024
IMG-20241008-WA0091.jpg

নিজস্ব প্রতিনিধি :শিলাদিত্য মৌলিকের ছবি ‘সূর্য’ পদার্পন করল ৭৫ দিনে। এই বিষাদময় সময়ে যখন মানুষ প্রেক্ষাগৃহে ছবি দেখতে যাচ্ছেন না, সেই দুঃসময়ে দাঁড়িয়েও ছবিটি এত দিন ধরে হলে রয়েছে, এতে বেশ আনন্দিত পরিচালক। উপলক্ষটি উদযাপন করতে শহরের এক রুফটপ রেস্তরাঁয় হাজির ছিলেন স্বয়ং শিলাদিত্য, ছবির নায়ক বিক্রম চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী মধুমিতা সরকার। কেক কেটে এই সাফল্য পালন করেন তাঁরা।
ছবিতে বিক্রম ও মধুমিতার জুটির নাম ‘সূর্য’ আর ‘উমা’। নায়িকার নামের সঙ্গে মিল রেখেই এখানে বিজয়া দশমীতে নায়কের সঙ্গে মিলন হয় তাঁর। এই ঘটনাটির সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে গেছে আমাদের বাঙালি-জীবন। এছাড়াও ছবিতে ‘দিয়ার’ চরিত্রে ভালো লাগে দর্শনা বণিকের অভিনয়।
‘সূর্য’ একটি মিষ্টি প্রেমের ছবি। মালয়ালম সিনেমা ‘চার্লি’ এবং তামিল ছবি ‘মারা’ থেকে কিছুটা অনুপ্রেরণা গ্রহণ করলেও, নির্দেশক তাঁর স্বকীয়তা বজায় রেখেছেন ছবিতে। সেই কারণেই ছবির চরিত্ররা বাস্তবের মাটিতে পা ফেলে হাঁটে। অতিনাটকীয়তার পরিবর্তে এখানে নায়ককে দেখা যায় বিজয়া দশমীতে আর-পাঁচজন বাঙালি যুবার মতোই তার প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দিতে।

বাংলার ল্যান্ডস্কেপকে সাধ্যমতো ব্যবহার করেছেন সিনেমাটোগ্রাফার অয়ন শীল। বিপন্ন মানুষের পাশে থাকার গল্প সূর্য। বিক্রমের চরিত্রটির সঙ্গে অচিরেই মিল পাওয়া যাবে রবিনহুডের।

Post Views: 114

Continue Reading

Previous: পুজোয় অনাথ আশ্রমের শিশুদের পাশে সৌরভ
Next: অনুপমের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনে কলকাতায় মন্দাকিনী

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.