Skip to content
এপ্রিল 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ব্রেকফাস্টে ৫৮ লক্ষ, ডিনার এখনো বাকি, এসআইআরে নিয়ে বেলাগাম মন্তব্য শুভেন্দুর

ব্রেকফাস্টে ৫৮ লক্ষ, ডিনার এখনো বাকি, এসআইআরে নিয়ে বেলাগাম মন্তব্য শুভেন্দুর

Online Desk মার্চ 25, 2026
suvendu1.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে এসআইআর নিয়ে ফের বেলাগাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআরের লিস্ট নিয়ে তাঁর হুঁশিয়ারি, আসন্ন নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপিই। কারণ শুভেন্দুর বক্তব্য, “ভোটার তালিকার বদ রক্ত বেরিয়ে গিয়েছে। ব্রেকফাস্টে নাম বাদ গিয়েছে ৫৮ লক্ষ, লাঞ্চে নাম বাদ গেছে ৬০ লক্ষ, এখনও ডিনার হয়নি। বিকেলে চা খেতে খেতে চলে গেছে ১৪ লাখ। এখনও পর্যন্ত বাদ গিয়েছে ৭৯ লক্ষের নাম।”
পটাশপুরের সভা থেকে শুভেন্দুর হুঁশিয়ারি, একুশের নির্বাচনের পরে বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচারের হিসাব হবে। পাশাপাশি যে সব বিজেপি কর্মী জেল খেটেছেন তাঁদের সংগ্রামী ভাতা হিসেবে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজ্যের বিরোধী দলনেতা।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু জানান, রাজ্যে বিশ্বকর্মা প্রকল্প চালু করতে দেওয়া হয়নি। উজ্জ্বলা প্রকল্প থেকেও বঞ্চিত বাংলার মানুষ। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনের পর যাঁদের নামে মিথ্যা মামলা হয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় এলে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে বলে আশ্বাস দেন।

Post Views: 55

Continue Reading

Previous: পরাধীনতার ছোবল থেকে বাংলাদেশের মুক্তি অনিবার্য
Next: বাংলাদেশের জ্বালানি সংকট : এক ভয়াবহ পরিস্থিতি

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.