Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ১৭ বছরের নির্বাসিত জীবন, নানা প্রতিকূলতায় বিএনপিকে বাঁচিয়ে রাখার কাণ্ডারি তারেক রহমান এবার প্রধানমন্ত্রী

১৭ বছরের নির্বাসিত জীবন, নানা প্রতিকূলতায় বিএনপিকে বাঁচিয়ে রাখার কাণ্ডারি তারেক রহমান এবার প্রধানমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
TARIQUE.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রতিকূল জীবন। প্রতিকূলতার মধ্যেই এগিয়ে চলা। দীর্ঘ ১৭ বছর লন্ডনে রাজনৈতিক নির্বাসন জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছিলেন খালেদা পুত্র তারেক রহমান। দেশে ফেরার ৫ দিনের মাথায় মায়ের প্রয়াণ। বিএনপির চেয়ারপারসন তথা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের শোককেই শক্তিতে পরিণত করে তারেক প্রথমবার নিজে নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন। হাজার অশান্তি, প্রতিকূলতার পর এবার ভোটে বাংলাদেশের মানুষ তাঁর উপরেই ভরসা রেখেছেন।
দলের বিপুল জয় নিশ্চিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রথম প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেছেন বিজয় মিছিলের নামে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে না পড়েন। শুক্রবার জুম্মার নামাজে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী। বিএনপির সূত্র বলছে, প্রায় দু’দর্শক পর ক্ষমতায় ফিরতে চলা দলের কর্মী সমর্থকদের মধ্যে এই বিজয়কে ঘিরে উন্মাদনা যাতে কোন অশান্তির কারণ তৈরি না করে সে ব্যাপারে তিনি সকলকে সতর্ক করে দিয়েছেন।
সূত্রের খবর, আগামী ১৬-১৭ তারিখের মধ্যে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। নির্বাচনের আগেই একাধিক জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল সরকার গড়ার দৌড়ে বিএনপি এগিয়ে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই চাইছেন অধিকাংশ বাংলাদেশি।‌ ভোটেও সে ফলই মিলেছে।
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারেক রহমানের মা খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় ছিল।‌ সেই সময় তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। ২০০৮ সেপ্টেম্বরে তত্ত্বাবধায়ক সরকার তাঁকে জামিন দেয়। এরপর চিকিৎসার জন্য সপরিবারে তিনি লন্ডন চলে যান। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে মারা যান তারেকের ছোট ভাই। বিএনপির অভিযোগ, দেশে ফিরলে আওয়ামী লিগ সরকার তাঁকে জেলে আটকে রাখতো এই আশঙ্কায় তিনি আর দেশে ফেরেননি।
নির্বাসিত জীবন কাটানোই নয়, দেশে একের পর এক মামলায় যেবার হতে হয়েছে খালেদা পুত্রকে। ২০০৪ সালে বিএনপি জমানায় চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র উদ্ধারের মামলায় হাসিনা সরকার তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করে। এছাড়া দুর্নীতির গুচ্ছ মামলা তো ছিলই। এর মধ্যে দুটি মামলায় তারেকের যাবজ্জীবন কারাবাসে সাজা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ওই মামলাগুলি থেকে তারেক রহমানকে মুক্তি দেয়।‌ ফলে মামলা মুক্ত হয়ে তিনি দেশে ফেরেন তারেক রহমান। এবারে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ অ দেশের মানুষের জন্য তিনি কী কী পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার।

Post Views: 344

Continue Reading

Previous: তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানালেন মোদী, বাংলাদেশ নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানাল আমেরিকাও
Next: জয় নিশ্চিত জেনে তারেককে শুভেচ্ছাবার্তা ইসলাবাদের; দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদী পাকিস্তান

সম্পর্কিত গল্প

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
HANDCUFF.png

৮১ ফুট রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার, অর্থপাচারের অভিযোগে সিআইডির অভিযান

Online Desk জুলাই 13, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.