Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা ম্যারাথনে থাকবে বিশেষ চমক

কলকাতা ম্যারাথনে থাকবে বিশেষ চমক

Online Desk ডিসেম্বর 19, 2025
AN.jpg

স্পোর্টস রিপোর্টার : ২১ ডিসেম্বর টাটা স্ট্রিল ২৫কে কলকাতা ম্যারাথন। কলকাতার রেড রোডে সংস্থার মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রেস রুট, মেডিক্যাল প্রস্তুতি এবং দৌড়বিদদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবছর অংশগ্রহণকারীদের জন্য আরও উন্নত ও নির্বিঘ্ন রেস অভিজ্ঞতা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

মোট ১,৪২,২১৪ ডলার প্রাইজমানি সম্বলিত এই ইভেন্টে পুরুষ ও মহিলা বিজয়ীদের জন্য সমান পুরস্কার দেওয়ার নীতি বজায় রাখা হয়েছে। ১০ম সংস্করণ উপলক্ষে থাকছে বিশেষ আকর্ষণ ২৫কে রেসের বর্তমান বিশ্বরেকর্ড ১:১১:০৮ ভাঙতে পারলে বোনাস হিসেবে থাকছে অতিরিক্ত ২৫ হাজার মার্কিন ডলার। পাশাপাশি, বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে পুরুষ ও মহিলা বিভাগের শীর্ষ তিনজন অ্যামেচার দৌড়বিদকে যথাক্রমে ৩৫,০০০, ২৫,০০০ এবং ১০,০০০ নগদ পুরস্কার দেওয়া হবে।

রেস ডে-র সমস্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports 1 HD ও SD চ্যানেলে, ভোর ৫:৩০টা থেকে।

রেস ডিরেক্টর হিউ জোনস বলেন, “এবারের রেস কোর্স আগের থেকে আলাদা ও কিছুটা বেশি চ্যালেঞ্জিং। তবে অনুকূল আবহাওয়া এবং ভোরের আগাম শুরু দৌড়বিদদের কৌশলগত দিক থেকে সুবিধা দেবে।”

ফোর্টিস হাসপাতালের ইমার্জেন্সি হেড ও রেসের মেডিক্যাল ডিরেক্টর সঞ্জুক্তা দত্ত প্রোক্যাম ও ফোর্টিস হাসপাতালের যৌথ মেডিক্যাল ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি দৌড়বিদদের উদ্দেশ্যে বলেন, রেসের আগে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, হালকা খাবার খাওয়া, দৌড়ের আগে ওয়ার্ম-আপ এবং দৌড়ের পর কুল-ডাউন অত্যন্ত জরুরি। পাশাপাশি অতিরিক্ত চাপ না নিয়ে আনন্দের সঙ্গে দৌড় উপভোগ করার পরামর্শ দেন তিনি।

Post Views: 348

Continue Reading

Previous: একবছরে চব্বিশ হাজার ভিক্ষারিদের পাকিস্তানে পাঠালো সৌদি আরব; একাধিকবার সতর্কবার্তা পাঠিয়েছিলো ইসলামাবাদকে
Next: হাসপাতালের গাফিলতিতে মধ্যপ্রদেশে পাঁচ শিশুর শরীরে এইচআইভি; সাসপেন্ড দুই চিকিৎসক

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.