Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • একবছরে চব্বিশ হাজার ভিক্ষারিদের পাকিস্তানে পাঠালো সৌদি আরব; একাধিকবার সতর্কবার্তা পাঠিয়েছিলো ইসলামাবাদকে

একবছরে চব্বিশ হাজার ভিক্ষারিদের পাকিস্তানে পাঠালো সৌদি আরব; একাধিকবার সতর্কবার্তা পাঠিয়েছিলো ইসলামাবাদকে

Online Desk ডিসেম্বর 19, 2025
pak-begger.png

ওঙ্কার ডেস্ক: সৌদি আরব থেকে ব্যাপক সংখ্যায় পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরে সৌদি প্রশাসন প্রায় ২৪ হাজার পাকিস্তানি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করেছে, যাদের বিরুদ্ধে মূলত ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এই পদক্ষেপ নেওয়ার আগে ইসলামাবাদকে একাধিকবার সতর্কবার্তা পাঠিয়েছিল রিয়াধ, কিন্তু পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় কড়া সিদ্ধান্তে এগোয় সৌদি সরকার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেশ কিছু পাকিস্তানি নাগরিক হজ ও ওমরাহ ভিসা বা পর্যটন ভিসার অপব্যবহার করে দেশটিতে প্রবেশ করে সংগঠিত ভিক্ষাবৃত্তিতে যুক্ত হচ্ছিল। বিশেষ করে মক্কা ও মদিনার মতো ধর্মীয় শহরগুলিতে এই প্রবণতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা ও সামাজিক শালীনতা রক্ষার স্বার্থে অভিযান জোরদার করা হয়। তদন্তে উঠে আসে, একাধিক চক্র বিদেশে মানুষ পাঠিয়ে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে ব্যবহার করছে।
এই ঘটনাকে পাকিস্তানের ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর বলে স্বীকার করেছেন সেদেশের প্রশাসনিক কর্তারা। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, বিদেশযাত্রার আগে সন্দেহভাজন যাত্রীদের চিহ্নিত করতে বিমানবন্দরগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। চলতি বছরে লক্ষাধিক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং বহু মানুষকে বিদেশযাত্রা থেকে বিরত রাখা হয়েছে। তবুও সৌদি আরবের পদক্ষেপ স্পষ্ট করে দিয়েছে যে সমস্যা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সৌদি প্রশাসনের এই সিদ্ধান্তের প্রভাব কেবল বহিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ নেই। পাকিস্তানের নাগরিকদের ভিসা প্রক্রিয়া আরও কঠোর করার ইঙ্গিত মিলেছে সংযুক্ত আমিরশাহীর অন্যান্য দেশগুলির তরফেও। চলতি বছরে দুবাই থেকে ৬০০০ জন এবং আজারবেইজান থেকে ২৫০০ জন পাকিস্তানিকে বিহিষ্কৃত করা হয়েছে। ফলে সাধারণ শ্রমিক ও প্রকৃত তীর্থযাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। পাকিস্তান সরকার আশঙ্কা করছে, এই ধরনের ঘটনা চলতে থাকলে বৈধভাবে কাজ বা ধর্মীয় সফরে যাওয়া নাগরিকদের ওপরও তার প্রভাব পড়বে।
সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভিসার অপব্যবহার এবং সংগঠিত ভিক্ষাবৃত্তি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে ইসলামাবাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দেশের ভিতরে এই চক্রগুলিকে দমন করা এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের সম্মান পুনরুদ্ধার করা।

Post Views: 294

Continue Reading

Previous: বোরখা না পরায় স্ত্রীকে খুন, দুই মেয়েকেও হত্যা, গ্রেফতার স্বামী
Next: কলকাতা ম্যারাথনে থাকবে বিশেষ চমক

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.