Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বোরখা না পরায় স্ত্রীকে খুন, দুই মেয়েকেও হত্যা, গ্রেফতার স্বামী

বোরখা না পরায় স্ত্রীকে খুন, দুই মেয়েকেও হত্যা, গ্রেফতার স্বামী

Online Desk ডিসেম্বর 19, 2025
khun.jpg

ওঙ্কার ডেস্কঃ বোরখা না পরায় স্ত্রীকে গুলি করে খুন করলেন স্বামী। শুধু স্ত্রী নয়, স্ত্রীকে খুন করতে দেখে নেওয়ায় দুই মেয়েকেও খুন করলেন গুনধর বাবা। উত্তরপ্রদেশের শামলি জেলার ঘটনা। অভিযুক্তের নাম ফারুক। স্ত্রীকে গুলি করে খুন করার পর দুই কন্যাকেও হত্যা করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক দীর্ঘ ১৮ বছর ধরে স্ত্রীকে সবসময় বোরখা পরতে বাধ্য করতেন। এমনকি স্ত্রীর ছবি বোরখা ছাড়া ছবি প্রকাশ পেতে পারে, সেই আশঙ্কায় তিনি স্ত্রীর কখনও আধার কার্ড বা রেশন কার্ডও করতে দেননি। সম্প্রতি ফারুকের স্ত্রী তাহিরা বোরখা না পরে বাবার বাড়িতে গিয়েছিলেন। সেটা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ফারুক।
পুলিশ জানিয়েছে, গত ১০ ডিসেম্বর গভীর রাতে রান্নাঘরে স্ত্রীকে গুলি করে হত্যা করেন ফারুক। কিন্তু গুলির শব্দে জেগে ওঠে বড় মেয়ে আফরিন। মেয়ে রান্নাঘরে ছুটে এলে তাকেও গুলি করে। তখন দ্বিতীয় মেয়ে সেহরিন রান্নাঘরে ঘটনাটি দেখতে এলে তাকে শ্বাসরোধ করে খুন করে ফারুক। এরপর তিনজনের মৃতদেহ বাড়ির উঠোনে শৌচাগারের জন্য খোঁড়া প্রায় ন’ফুট গভীর গর্তে পুঁতে দেন এবং ওপর থেকে ইটের মেঝে বসিয়ে দেন।
খুনের ৬ দিন বাদে এই ঘটনা সামনে আসে। তাহিরা ও তাঁর দুই মেয়েকে না দেখে ফারুকের বাবা দাউদ বারবার প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। শেষে সন্দেহ হওয়ায় দাউদ পুলিশে খবর দেন। পুলিশ জিজ্ঞাসাবাদের সময় ফারুক নিজের অপরাধ স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল, সাতটি খালি খোল এবং ১০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

Post Views: 228

Continue Reading

Previous: দক্ষিণে নেই শীতের আমেজ, তারই মধ্যে বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় রয়েছে সেই সম্ভাবনা…?
Next: একবছরে চব্বিশ হাজার ভিক্ষারিদের পাকিস্তানে পাঠালো সৌদি আরব; একাধিকবার সতর্কবার্তা পাঠিয়েছিলো ইসলামাবাদকে

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.