Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • এবার থেকে সরকারের হয়ে কথা বলবেন শুধু তিন মন্ত্রী, বাকিদের মুখে ‘লাগাম’ টানলেন শুভেন্দু!

এবার থেকে সরকারের হয়ে কথা বলবেন শুধু তিন মন্ত্রী, বাকিদের মুখে ‘লাগাম’ টানলেন শুভেন্দু!

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-62.webp

ওঙ্কার ডেস্ক: সরকারি বা প্রশাসনিক যে কোনও বিষয় নিয়ে এবার থেকে আর যেকোনও মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হল মন্ত্রিসভার তিন আস্থাভাজন সদস্যকে।

নবান্নে সোমবারের সাংবাদিক বৈঠকেই এই নতুন ব্যবস্থার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, গোটা সরকারের কাজ নিয়ে মিডিয়ার প্রশ্নের উত্তর দেবেন তাপস রায় এবং দীপক বর্মন। হিন্দি মিডিয়ার জন্য সেই দায়িত্ব থাকবে উমেশ রাইয়ের উপর। বাকি মন্ত্রীরা শুধু নিজের নিজের দপ্তর সংক্রান্ত তথ্য দিতে পারবেন।

নিজের ঘোষণায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, সরকারের প্রতিনিধি হিসেবে মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখবেন তাপস ও দীপক। হিন্দি সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেবেন উমেশ। মন্ত্রীরা নিজের দপ্তর নিয়ে সাংবাদিকদের জানাতে পারবেন ঠিকই, কিন্তু সামগ্রিক সরকারি অবস্থান জানানোর অধিকার থাকবে শুধু এই তিনজনের। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, কার্যত সরকারের মুখপাত্রের ভূমিকাতেই কি দেখা যাবে এই তিন মন্ত্রীকে?

কে কোন এলাকার প্রতিনিধিত্ব করবেন, তা ভেবেই এই বাছাই করা হয়েছে বলে মনে করছেন অনেকেই। দীপক বর্মন স্কুলশিক্ষা দপ্তরের দায়িত্বে, তিনি উত্তরবঙ্গ থেকে উঠে আসা নেতা। তাপস রায় শিল্পমন্ত্রী, তিনি দক্ষিণবঙ্গের মুখ। আর হাওড়ার হিন্দিভাষী নেতা উমেশ রাইকে বেছে নেওয়া হয়েছে হিন্দিভাষী মানুষের কাছে সরকারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তাপস তুলনামূলকভাবে নতুন, দীপক পুরনো বিজেপি নেতা — ফলে এই সমীকরণে পুরনো-নতুনের কোনও টানাপোড়েন থাকবে না বলেই ধারণা পর্যবেক্ষকদের।

কয়েকদিন আগেই এই ইস্যুতে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে ‘সেবাদূত’ কর্মসূচি নিয়ে শুক্রবার জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই তিনি মন্তব্য করেন, বেশ কিছু মন্ত্রী মিডিয়ায় দরকারের বেশি কথা বলে ফেলছেন। সরকারের বক্তব্য জানানোর জন্য নির্দিষ্ট কয়েকজনকে দায়িত্ব দেওয়া দরকার। মুখ্যমন্ত্রীকে তিনি এই কথা জানাবেন বলেও সেদিন বলেছিলেন।

সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনসল। তাঁর সামনেই এই মন্তব্য আসায় দলের ভিতরে জল্পনা তৈরি হয়। রাতেই কোর কমিটি বৈঠকে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে। সূত্রের দাবি, সুনীল বনসলের সঙ্গে শুভেন্দু ও শমীকের কথা হয়। সেই আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

Continue Reading

Previous: সনিয়া গান্ধীর বইয়ে সাভারকর নিয়ে বিতর্ক, আইনি নোটিস পাঠালেন নাতি সত্যকি
Next: বকেয়া গাড়ির কর মেটালেই পুরো জরিমানা মকুব! তবে মানতে হবে নির্দিষ্ট সময়, বড় ছাড় ঘোষণা রাজ্যের

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.