Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বেআইনি নির্মাণ ভাঙতেও মানতে হবে আইন’, তিলজলায় বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলল হাইকোর্ট

‘বেআইনি নির্মাণ ভাঙতেও মানতে হবে আইন’, তিলজলায় বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলল হাইকোর্ট

Online Desk মে 15, 2026
calcutta-high-court.jpg

ওঙ্কার ডেস্ক: ‘বেআইনি নির্মাণ ভাঙার সময়ও আইন মানতে হবে’, তিলজলায় বেআইনি বহুতল ভাঙা সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। তবে ওই বহুতলের কোনও বাসিন্দাকে পুনর্বাসনের সুবিধা এখনই দেওয়া হচ্ছে না।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চে তিলজলার বেআইনি বহুতল ভাঙা সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই শুনানির সময় বিচারপতি বলেন, কোনও নির্মাণই আইন না মেনে ভেঙে ফেলা যাবে না। আইন মেনে কাজ করতে হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার তপসিয়ার একটি বহুতলের চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে মৃত্যু হয়েছিল দুজনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন জন। এই ঘটনার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিলজলার ওই বেআইনি ভাবে নির্মিত বহুতল ভেঙে ফেলার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান যে বাড়িতে আগুন লেগেছে, সেটির কোনও বিল্ডিং প্ল্যান নেই। অবৈধ ভাবে সেখানে কারখানা চলছিল। রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশের পর বুলডোজার দিয়ে ওই বাড়িটির একাংশ ভেঙে ফেলা হয়। রাজ্য সরকারের এই পদক্ষেপের কড়া প্রতিবাদ জানান স্থানীয়রা। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টেও । সেই মামলায় এদিন এই নির্দেশ দেয় হাইকোর্ট । আগামী ২২ মে এই মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণ নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন, বেআইনি নির্মাণ যেগুলি আছে সেগুলিকে চিহ্নিত করে বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দিতে হবে। আর এই কাজে পুরসভাকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে কলকাতার কসবা, তিলজলা, একবালপুর, মোমিনপুরের কথা আলাদা করে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী।

Post Views: 88

Continue Reading

Previous: বিতর্কিত ভোজশালা চত্বর মন্দির-ই, জানাল মধ্যপ্রদেশ হাইকোর্ট
Next: অবশেষে চূড়ান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নায়িকা? কাকে বেছে নিলেন টিম ‘দাদা’?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.