Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে চূড়ান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নায়িকা? কাকে বেছে নিলেন টিম ‘দাদা’?

অবশেষে চূড়ান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নায়িকা? কাকে বেছে নিলেন টিম ‘দাদা’?

Online Desk মে 15, 2026
asw.png

ওঙ্কার ডেস্ক: মুম্বইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’র শুটিং চলছে। পরিচালনায় রয়েছে বিক্রমাদিত্য মোটওয়ানে। সৌরভ গাঙ্গুলীর ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। কিন্তু দর্শকমহলে বহু দিন ধরে ঘুরছে একটাই প্রশ্ন-পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কে হবেন? বারংবার আলোচনা হলেও শেষ সিদ্ধান্ত সামনে আসেনি। বাংলার ‘দাদা’-এর পর্দার বৌয়ের খবর এবার সামনে এল। বলিউড অভিনেত্রী তন্যা মানিকতলাকেই নাকি দেখা যাবে এই চরিত্রে।

উল্লেখ্য, মার্চের শুরুতেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী পরিচালক কলকাতাকে প্রথম শুটিংস্থল হিসাবে বেছেও নিয়েছিলেন। কিন্তু বেশ কিছু কারণের জন্যই পিছিয়ে যায় সেই শুটিং। তাই এপ্রিল থেকে মুম্বইয়ে শুটিং শুরু হয় এই ছবির। সেখানেই সেটে বানিয়ে নেওয়া হয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়ামের ‘অবয়ব’। পর্দার ‘সৌরভ’ ওরফে রাজকুমার ছবির জন্য বাড়িয়েছেন তাঁর ওজনও। তবে কিছুতেই মিলছিল না পর্দার ডোনা গাঙ্গুলীকে। একাধিকবার এই চরিত্রের জন্য উঠে এসেছে কলকাতার একাধিক অভিনেত্রীদের নাম। শুরুতে শোনা গিয়েছিল, ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার পছন্দ মিমি চক্রবর্তীকে। মিমির সঙ্গে শোনা গিয়েছিল ইশা সাহার নামও। সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল, অমৃতা চট্টোপাধ্যায়ই নাকি এই চরিত্রের জন্য মনোনীত হয়েছেন। ইশা, অমৃতা যেহেতু অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ, সেকারণেই তাঁদের নাম আলোচনা জায়গা করে নিয়েছিল।

তবে খবর টিমের তরফে তন্যা মানিকতলাকেই নাকি নির্বাচন করা হয়েছে এই চরিত্রের জন্য। প্রতিম ডি গুপ্তের সিরিজ ‘টুথপরি’র নায়িকা তন্যা এর আগে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। খবর, ১৫ মে, শুক্রবার থেকেই রাজকুমারের সঙ্গে তন্যার শুটিং নাকি শুরু হতে চলেছে। ১০-১২ দিন ধরে চলবে ছবির সৌরভ-ডোনার অংশের সেই শুটিং। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে কলকাতায় শুটিং শুরু করতে পারেন ছবির টিম। এ ছাড়া, দক্ষিণ ভারত, লন্ডনেও শুটিং হওয়ার কথা রয়েছে। তবে সত্যিই ডোনা গাঙ্গুলীর চরিত্রে দেখা যেতে চলেছে তন্যাকে। একাধিকবার এই নায়িকা বিভ্রাট হওয়ায় দর্শকমহলে তৈরি হয়েছে প্রশ্ন। তন্যাই কি অভিনয় করবেন সেই চরিত্রে, সেই উত্তরের অপেক্ষায় দর্শক ও অনুরাগীমহল।

Post Views: 96

Continue Reading

Previous: ‘বেআইনি নির্মাণ ভাঙতেও মানতে হবে আইন’, তিলজলায় বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে বলল হাইকোর্ট
Next: ‘দিদিকে বলো’ চালু করেছিলেন মমতা, শুভেন্দুর ‘জনতার দরবার’ কতটা আলাদা হতে চলেছে?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.