Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দিদিকে বলো’ চালু করেছিলেন মমতা, শুভেন্দুর ‘জনতার দরবার’ কতটা আলাদা হতে চলেছে?

‘দিদিকে বলো’ চালু করেছিলেন মমতা, শুভেন্দুর ‘জনতার দরবার’ কতটা আলাদা হতে চলেছে?

Online Desk মে 15, 2026
mamata-suvendu-1.jpg

ওঙ্কার ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন রাজ্যের মানুষের অভিযোগ জানানোর জন্য চালু করেছিলেন ‘দিদিকে বলো’ কর্মসূচি। এর জন্য নির্দিষ্ট একটি ফোন নম্বরও চালু করেছিল প্রশাসন। সেই পথে হেঁটে এবার ‘জনতার দরবার’ চালু করতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে ‘দিদিকে বলো’র থেকে এটি ভিন্ন ধরণের কর্মসূচি হতে চলেছে। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজেই কথা বলবেন মানুষের সঙ্গে। অর্থাৎ যাঁরা অভাব অভিযোগ জানানোর জন্য ফোন করবেন, তাঁদের সঙ্গে সরাসরি কথা বলবেন শুভেন্দু অধিকারী।

প্রশাসন সূত্রে খবর, সপ্তাহে এক দিন বা দু’দিন দু’ঘণ্টা করে এই ‘জনতার দরবার’ চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এটি চলবে। তাঁর সঙ্গে এক জন বা দুজন সরকারি আধিকারিক থাকবেন। তবে এই কর্মসূচি কবে থাকে শুরু হবে সে বিষয়ে রাজ্য প্রশাসনের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, আগামী জুন মাস থেকে এই দরবার শুরু হতে পারে। এর জন্য রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কী ভাবে কার্যকর করা হবে তার পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে ২০৭ আসনে জয়লাভ করে ক্ষমতার মসনদে বসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ দেড় দশক ধরে তৃণমূল কংগ্রেসের শাসনের পর বিজেপি সরকার ক্ষমতায় এসে আগে থেকে চালু থাকা সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি বজায় থাকবে বলে ঘোষণা করেছে। তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের দূরত্ব ঘোচাতে এই জনতার দরবার চালুর উদ্যোগ বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 94

Continue Reading

Previous: অবশেষে চূড়ান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের নায়িকা? কাকে বেছে নিলেন টিম ‘দাদা’?
Next: চলতি ভারত সফরে আসবেন মার্কিন বিদেশ সচীব মার্কো রুবিও; তালিকায় থাকছে কলকাতাও

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.