Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • শিক্ষকদের আটকাতে গেটে চেন তালা তৃণমূলের!

শিক্ষকদের আটকাতে গেটে চেন তালা তৃণমূলের!

Online Desk জুলাই 16, 2025
Untitled-2

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে ২১ জুলাই এর প্রস্তুতি সভা আর সেই প্রস্তুতি সভার শুরুর কিছু সময়ের মধ্যেই ছন্দপতন । মঞ্চে উপস্থিত রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ,উপস্থিত রয়েছেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান পরবর্তীতে কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র । কিন্তু দেখা যায় মন্ত্রী বা বিধায়কদের বক্তব্যের আগেই শিক্ষকদের একটা বড় অংশ তারা প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন। আর সেই শিক্ষকদের আটকাতেই বারাসাত রবীন্দ্রভবনের বাইরের গেটে চেন তালা আটকালো শিক্ষক সংগঠনের সদস্যরা ।

একপ্রকার ফাঁকা প্রেক্ষাগৃহে বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা। আক্ষেপের সুরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন যে নেতারা সঙ্গে করে কর্মীদের নিয়ে এসেছেন তারা দু’ঘণ্টা বসতে পারলেন না, মুখ্যমন্ত্রী তাদের দলনেত্রী ২৬ দিন অনশন করেছিলেন। তিনি আরো বলেন যারা এই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন তারা শুধুমাত্রই নিজেদের চেয়ার বাঁচাতে এসেছিলেন দলের উন্নতির জন্য নয়। ট্রান্সফার ছাড়াও আরো অন্যান্য বিষয়ের জন্য । পাশাপাশি তিনি বলেন রাজ্য শিক্ষা মন্ত্রী যিনি এই সংগঠনের দায়িত্ব আছে তিনি হয়তো আগামী দিনে ভাববেন তার সংগঠনের যে পিলার তা মজবুত নয়। যদিও এ বিষয় নিয়ে উত্তর 24 পরগনা জেলা শিক্ষা সেল এর উদ্যোক্তা দেবব্রত সরকার জানান ভীড় বেশি হওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে তাদের সদস্যরা গেটে তালা দিয়েছেন।

বাম নেতৃত্বের অভিযোগ তৃণমূলের অন্তরজলী যাত্রা শুরু হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন তাদেরকে তালা দিয়ে আটকে রাখার চেষ্টা। রাজ্য বিজেপির শিক্ষক সেল এর কো-কনভেনার দীপঙ্কর সরকার বলেন এই সরকার শিক্ষকদের ডিয়ে দেয়নি সেই ক্ষোভের কারণেই তারা পরীক্ষার গৃহ থেকে বেরিয়ে যেতে চাইছেন এরা চাইছেন না তৃণমূলের সাথে থাকতে তাই এদেরকে তালা দিয়ে আটকে রাখা হয়েছে।

Continue Reading

Previous: ভারতের চাপে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা বন্ধ করল ইউনুস প্রশাসন, করা হতে পারে সংরক্ষণ
Next: নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, চার কিশোরের বিরুদ্ধে দায়ের অভিযোগ

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-8.webp

অন্ধবিশ্বাসের জের, তান্ত্রিকের প্ররোচনায় স্ত্রী ও বাবাকে নৃশংসভাবে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.