Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ‘বাংলা’ ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা দিল্লি পুলিশের! সরব তৃণমূল

‘বাংলা’ ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা দিল্লি পুলিশের! সরব তৃণমূল

Online Desk আগস্ট 3, 2025
mamata-1.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা ভাষায় কথা বলার কারণে রাজধানী দিল্লি-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ধরপাকড় ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে আগেই। এ বার বঙ্গ ভবনে পাঠানো একটি চিঠিতে ‘বাংলা’ ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’র তকমা দিল দিল্লি পুলিশ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে সমাজ মাধ্যমে দিল্লি পুলিশের সেই চিঠির ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘বিজেপি বাংলা বিদ্বেষের সকল সীমা পার করে ফেলছে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা ও গ্রেফতারের পর, এবার অমিত শাহের দিল্লির পুলিশ সব সীমা অতিক্রম করে আমাদের মাতৃভাষা বাংলাকে আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশি ভাষা” বলে দাগিয়ে দিল।’ জোড়াফুল শিবিরের অভিযোগ, এটি ‘কোনো ভুল নয় — এটি একটি ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত, যেখানে সংবিধানে স্বীকৃত এবং ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম একটি ভাষাকে পরিচয়হীন করে দেওয়া হচ্ছে এবং কোটি কোটি বাংলা ভাষাভাষী ভারতবাসীকে নিজেদের দেশেই বহিরাগত হিসেবে তুলে ধরার অপচেষ্টা চলছে।’

তৃণমূল কংগ্রেসের তরফে আরও লেখা হয়েছে, ‘বাংলা ভাষায় সারা বিশ্বে ২৫ কোটিরও বেশি মানুষ কথা বলেন। এটি ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে একটি। সেই ভাষাকে “বাংলাদেশি” বলা কেবলই একটি ঘৃণ্য অপমান নয় — তা হল ভাষাটিকে ভারতীয় পরিচয় থেকে মুছে দেওয়ার, তার বৈধতা খারিজ করার, এবং বাংলাভাষী মানুষদের বহিরাগত প্রমাণ করার নির্লজ্জ চেষ্টা।’

ঠিক কী বলা হয়েছে চিঠিতে? দিল্লি পুলিশের ওই চিঠিতে বলা হয়েছে বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। যাদের কাছ থেকে পরিচয়পত্র, ব্যাঙ্কের পাশবুক-সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। যেগুলি ভাষান্তর করার জন্য অনুবাদক লাগবে। এই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে তকমা দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে অবিলম্বে সংশোধনের পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বাংলার শাসকদল।

Post Views: 346

Continue Reading

Previous: দলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী, থাকবেন অভিষেকও, কী নিয়ে হবে কথা?
Next: শ্রীনগর বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড ! বিমানকর্মীদের উপর মারমুখী চড়াও সেনা অফিসারের, আহত ৪

সম্পর্কিত গল্প

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
HANDCUFF.png

৮১ ফুট রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার, অর্থপাচারের অভিযোগে সিআইডির অভিযান

Online Desk জুলাই 13, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.