Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট ইস্যুতে এক ধাপ এগোল তৃণমূল, বিরোধীদের বৈঠকে অবস্থান ব্যাখ্যা শতাব্দীর

জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট ইস্যুতে এক ধাপ এগোল তৃণমূল, বিরোধীদের বৈঠকে অবস্থান ব্যাখ্যা শতাব্দীর

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
shatabdi.jpg

ওঙ্কার ডেস্কঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চাইছে তৃণমূল। এবার সেই ইস্যুতেই একধাপ এগোল বাংলার শাসক দল। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী–বৈঠকে যোগ দেন তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়৷ সেখানেই তৃণমূলের অবস্থান স্পষ্ট করেন তিনি।
সংসদীয় সূত্রে দাবি, ইমপিচমেন্ট প্রস্তাব কেন আনতে চাইছে, বৈঠকে তা ব্যাখ্যা করার পাশাপাশি বাংলায় এসআইআর নিয়ে কী ভাবে আম আদমিকে নিগ্রহ করা হচ্ছে, সে কথাও জানান সাংসদ৷ সমাজবাদী পার্টি এবং ডিএমকে এ ব্যাপারে পূর্ণ সমর্থন জানিয়েছে জোড়াফুল শিবিরকে৷ তবে এখনও কংগ্রেসের অবস্থান স্পষ্ট নয়৷
সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন শতাব্দী রায়। তিনি জানান, আগামী সোমবার থেকে সংসদের নিম্নকক্ষে বাজেট নিয়ে আলোচনা চায় তৃণমূল৷ সেখানেও তাহলে এসআইআর ইস্যুতে সুর চড়াতে পারেন তৃণমূলের সাংসদরা৷ সূত্রের খবর, তৃণমূলের তরফে লোকসভায় বাজেট বিতর্কে বক্তব্য পেশ করতে পারেন অভিষেক৷

Continue Reading

Previous: পাকিস্তানের ‘কাশ্মীর সংহতি দিবস’ পালন নাটক! ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ কাশ্মীরিদের
Next: গালফ দেশের সঙ্গে ফ্রি ট্রেড স্বাক্ষর করতে চলছে ভারত; জানালো কেন্দ্রীয় বানিজ্যমন্ত্রক

সম্পর্কিত গল্প

New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-52.webp

মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-52.webp

মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.