Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের ‘কাশ্মীর সংহতি দিবস’ পালন নাটক! ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ কাশ্মীরিদের

পাকিস্তানের ‘কাশ্মীর সংহতি দিবস’ পালন নাটক! ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ কাশ্মীরিদের

Online Desk ফেব্রুয়ারি 6, 2026
kashmi.jpg

ওঙ্কার ডেস্ক: ফেব্রুয়ারির ৫ তারিখকে ‘কাশ্মীর সংহতি দিবস’ হিসেবে পালন করে পাকিস্তান। এই বিশেষ দিন উদযাপন নিয়ে ইসলামাবাদের দ্বিচারিতাকে নিন্দা করল বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী কাশ্মীরিরা। তাঁদের অভিযোগ, কয়েক দশক ধরে কাশ্মীরে হিংসা, দমন-পীড়ন এবং মিথ্যা প্রচারণা ঢাকতে ইসলামাবাদ কাশ্মীর সংহতি দিবস পালন করে। শুধু কাশ্মীরিরা নয়, নিন্দা জানিয়েছেন বহু প্রবাসী পাকিস্তানিও।

ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডে পাকিস্তানি কনস্যুলেটের বাইরে বিক্ষোভ দেখান প্রবাসী কাশ্মীরিরা। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি (ইউকেপিএনপি)-এর ব্যানারে সেই বিক্ষোভ আয়োজিত হয়। ‘আমাদের রাষ্ট্র আমাদের – দখলদারি মানি না’, ‘জমি দখল বন্ধ কর’ এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর’ বলে বিক্ষোভাকারীরা স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, গত ৭৮ বছর ধরে পাকিস্তানের মদতে সন্ত্রাসের কারণে ১,০০,০০০ এরও বেশি কাশ্মীরি প্রাণ হারিয়েছেন। ইসলামাবাদের এই বার্ষিক সহানুভূতি প্রদর্শনকে উপহাস বলে অভিহিত করেছেন তারা। জেকেএনআইএ-এর চেয়ারম্যান মাহমুদ আহমেদ কাশ্মীরি বলেন, পাকিস্তানের বক্তব্য মানুষের প্রতি অপমান। যাদের জাতীয় পরিচয় এবং প্রাকৃতিক সম্পদ ধারাবাহিকভাবে ধ্বংস করা হচ্ছে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে নদী, জমি এবং খনিজ সম্পদ দখলের অভিযোগ করেছেন।

উল্লেখ্য, নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৯১ সালে ‘কাশ্মীর সংহতি দিবস’ পালনের সূচনা করেন। তার পর থেকে প্রত্যেক বছর ৫ ফেব্রুয়ারিতে এই দিনটি উদযাপন করা হয়। এই দিনে পাকিস্তানের সমস্ত সরকারি অফিসে ছুটি থাকে। ইসলামাবাদের কর্তারা এই দিনটিকে ভারত বিরোধী প্রচার হিসেবে ব্যবহার করে।

Post Views: 153

Continue Reading

Previous: জাতীয় নির্বাচনের আগে ঢাকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে ওয়াশিংটনকে জোর ইউনূসের
Next: জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট ইস্যুতে এক ধাপ এগোল তৃণমূল, বিরোধীদের বৈঠকে অবস্থান ব্যাখ্যা শতাব্দীর

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.