Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ট্রাইবুনালে নাম নিষ্পত্তি নিয়ে অভিযোগ থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে’, জানাল সুপ্রিম কোর্ট

‘ট্রাইবুনালে নাম নিষ্পত্তি নিয়ে অভিযোগ থাকলে হাইকোর্টে আবেদন করা যাবে’, জানাল সুপ্রিম কোর্ট

Online Desk এপ্রিল 24, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: বহু ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েই চলতি বছরের বিধানসভা নির্বাচন আয়োজিত হচ্ছে। ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে রাজ্যে। এই আবহে সুপ্রিম কোর্টে এক মামলার শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন ভোটার তালিকা থেকে বাদ পড়া ২৭ লক্ষের মধ্যে মাত্র ১৩৬ জনের নাম ট্রাইবুনালে নিষ্পত্তি হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, ট্রাইব্যুনাল সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা হাইকোর্টে জানাতে হবে। প্রধান বিচারপতি বলেন, আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হলে হাইকোর্টে আবেদন করা যাবে।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি নিয়ে অভিযোগ থাকলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে আবেদন করা যাবে। উল্লেখ্য, বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজ্যের ১৬ জেলার ১৫২ বিধানসভা কেন্দ্রে মোটের উপর নির্বিঘ্নে মিটেছে নির্বাচন। ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ। আর এই বিপুল মানুষের ভোটাধিকার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘একজন ভারতীয় নাগরিক হিসাবে ভোটদানের বেশি হার দেখে আমি খুবই খুশি। মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করে, তখন গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়।’

সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতে জানান, ৯২ শতাংশ ভোট পড়েছে যা ঐতিহাসিক। কয়েক জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে মোটের উপর নির্বিঘ্নে নির্বাচন মিটেছে বলে জানান তিনি। সর্বোচ্চ আদালতে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনীও খুব ভাল কাজ করেছে।

Post Views: 95

Continue Reading

Previous: দিল্লির খুনে ‘সাইকোপ্যাথিক’ ছাপ, অভিযুক্তের আচরণে চাঞ্চল্যকর দাবি পুলিশের
Next: চিন্নাস্বামীতে আরসিবি বনাম গুজরাট টাইটান্স, শেষ হাসি হাসবে কে?

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.