Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বন্ধু ভারতকে সরাসরি নরকের সঙ্গে তুলনা ট্রাম্পের, মন্তব্য ঘিরে বিতর্ক

বন্ধু ভারতকে সরাসরি নরকের সঙ্গে তুলনা ট্রাম্পের, মন্তব্য ঘিরে বিতর্ক

Online Desk এপ্রিল 23, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বন্ধু দেশ ভারত কে এবার সরাসরি নরকের সঙ্গে তুলনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একটি পডকাস্টে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভারত এবং চিন-সহ একাধিক দেশকে ‘হেলহোল’ বলে অভিহিত করেছেন। যার আক্ষরিক অর্থ নারকীয়। আর যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
একটি বেতার পডকাস্টে ট্রাম্পকে প্রশ্ন করা হয় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রদানের ইস্যুটি নিয়ে। সেখানেই বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, “ভারত, চিন বা অন্যান্য হেলহোল থেকে সকলে আসে, নবম মাসে আমেরিকায় এসে সন্তানের জন্ম দেয়, সেই সন্তান সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিক হয়ে যায়। তারপর সেই সন্তানের গোটা পরিবার আমেরিকায় এসে নাগরিক হয়ে যায়।” এই মন্তব্যের ফলে কার্যত ছিছি পড়ে যায় সমস্ত মহলে। এখানেই শেষ নয়, মার্কিন মুলুকে কর্মরত ভারতীয়দের নাম না করে ‘ল্যাপটপ থাকা গ্যাংস্টার’ বলেও কটাক্ষ করেন ট্রাম্প।
এর পর সমাজ মাধ্যমে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমেরিকার সমস্ত মাফিয়াদের থেকেও বেশি ক্ষতি হয়েছে এই অভিবাসীদের কারণ। ওরা আমাদের দেশে এসে আমাদেরই দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়ে দিয়েছে।’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, মার্কিন সংবিধান প্রণেতাদের ধারণা ছিল না বিমানে চেপে ৯ মাসের অন্তঃসত্ত্বা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে সন্তানের জন্ম দেবেন। তাই গণভোটের মাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করা উচিত।
উল্লেখ্য, দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ১৫০ বছরের পুরনো নাগরিকত্ব সংক্রান্ত আইন সংস্কারের কথা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নাগরিকত্বের ক্ষেত্রে সংশোধনের কথাও বলেন তিনি। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলেরও ইঙ্গিত দিয়েছিলেন। মার্কিন সুপ্রিম কোর্ট পরবর্তীতে নির্দেশ দিয়েছিল জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব খারিজ সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করা যাবে না বলে। কিন্তু সম্প্রতি তাঁর এই মন্তব্য ঘিরে কূতনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

Post Views: 74

Continue Reading

Previous: ঝালমুড়ি ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ মোদির, ভোটের দিনেই তীব্র তরজা
Next: অবশেষে ভোটাধিকার প্রয়োগে ছাড়পত্র পেলেন নন্দলাল বসুর নাতি, কমিশনের হস্তক্ষেপে সুরাহা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.