Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • সিউড়ি থানায় ফের হাজিরা টুলুর, তিন দিনে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ

সিউড়ি থানায় ফের হাজিরা টুলুর, তিন দিনে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-67.webp

ওঙ্কার ডেস্ক: আবারও থানায় ডাক পড়ল বীরভূমের পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের। মঙ্গলবার বেলা ১১টার কিছু পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি সিউড়ি থানায় পৌঁছন। গত তিন দিনে এ নিয়ে দু’বার তাঁকে থানায় আসতে হল। তার আগে এক দফা সিআইডি ও এক দফা জেলা পুলিশ তাঁকে জেরা করেছিল।

জিজ্ঞাসাবাদের পর টুলু বরাবরই বলছেন, তিনি তদন্তকারীদের সবরকম সাহায্য করছেন। কিন্তু সিআইডির একাংশের দাবি অন্যরকম। তাঁদের বক্তব্য, ডুপ্লিকেট কার্বন রিসিট কেলেঙ্কারি নিয়ে করা বহু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী।

প্রথম দফায় সিউড়ি থানা থেকে বেরিয়ে টুলু জানিয়েছিলেন, টানা প্রায় ছ’ঘণ্টা তাঁকে জেরা করা হয়। তাতেও তিনি সহযোগিতা করেছেন। আইন আর সংবিধানের ওপর ভরসা আছে বলেও জানিয়েছিলেন তিনি। পরে অবশ্য ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, নথি, ল্যাপটপ তুলে নেওয়ায় কার্যত ব্যবসা থমকে গিয়েছে। বাড়ির সামনে পুলিশের টহল দেখে মনে হচ্ছে, তিনি যেন কোনও অপরাধী।

নিজেকে জেলার সবচেয়ে বড় করদাতা বলে দাবি করে টুলু তদন্তকারী অফিসারের কাছে জানতে চেয়েছিলেন, কর ফাঁকি না দিয়েও কেন তাঁকে এভাবে হয়রান হতে হচ্ছে। তাঁর দাবি অনুযায়ী, গত কয়েক দিনে প্রায় ২০০ কোটি টাকার লোকসান হয়েছে। জবাবে পুলিশ তাঁকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছিল বলেও তিনি জানান। এদিন থানায় ঢোকার সময় অবশ্য মুখ খোলেননি তিনি।

টুলুর বিরুদ্ধে সরকারি রাজস্ব নয়ছয় ও নকল রসিদ বানানোর অভিযোগে একাধিক মামলা রয়েছে। একসময় শাসক দলের আমলে বড় বড় সরকারি কাজের বরাত পেতেন এই পাথর ব্যবসায়ী। তিনি বিদেশে থাকার সময়ই চার্জশিটে তাঁর নাম প্রধান অভিযুক্ত হিসাবে ওঠে। তাঁর এক ঘনিষ্ঠের বাড়ি থেকে প্রচুর টাকা মেলার পর তদন্ত নতুন গতি পায়। এরপর তাঁর বেশ কয়েকজন কাছের লোককে গ্রেফতার করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফিরতে বাধ্য হন টুলু। আদালত তাঁকে সুরক্ষা দিলেও তদন্তে পুরো সহযোগিতার শর্ত জুড়ে দিয়েছে।

Continue Reading

Previous: সরকারি হাসপাতালে ভর্তি রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হবে না! নির্দেশ স্বাস্থ্য দফতরের
Next: তিরুপতিতে হারিয়ে গিয়েছিলেন, দু’মাস পর ঝাড়গ্রাম পুলিশের চেষ্টায় বাড়ি ফিরলেন ৭০ বছরের বৃদ্ধ

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.