Skip to content
নভেম্বর 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সিআইডির ডাকে ভবানী ভবনে টুলু মণ্ডল, ৫ কোটি টাকার মামলায় জিজ্ঞাসাবাদ

সিআইডির ডাকে ভবানী ভবনে টুলু মণ্ডল, ৫ কোটি টাকার মামলায় জিজ্ঞাসাবাদ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T152053.709.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: অনেক জল্পনার পর শেষ পর্যন্ত সিআইডির তলবে সাড়া দিলেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। শুক্রবার দুপুরে ভবানী ভবনে হাজিরা দেন তিনি। গত বছর কলকাতায় তাঁর এক ম্যানেজারের কাছ থেকে নগদ ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় নারায়ণপুর থানায় হওয়া মামলার তদন্তেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। ওই মামলার তদন্ত এখন সিআইডির হাতে।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটে ভবানী ভবনে ঢোকেন টুলু। তাঁকে এসওজি বিভাগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া ৫ কোটি টাকার উৎস কী, কার নির্দেশে ওই টাকা লেনদেন হচ্ছিল, তা জানতেই মূলত তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর।

এর আগে সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়ি ‘দালিলা ভবন’-এর বাইরে নোটিস সাঁটিয়ে দিয়েছিল সিআইডি। তাতে শুক্রবার হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। সেই নির্দেশ মেনেই এ দিন ভবানী ভবনে যান তিনি।

বৃহস্পতিবারই জোড়া আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুলু। তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে এফআইআরকে চ্যালেঞ্জ করে আবেদন করেন। রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পর যাতে তাঁকে গ্রেফতার করা না হয়, তা নিশ্চিত করতেই এই আবেদন।

পাশাপাশি বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চেও আরও একটি আবেদন করেন তিনি। তাঁর আশঙ্কা, তাঁর বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস জারি হয়ে থাকতে পারে। সেই নোটিসের ভিত্তিতে কোনও পদক্ষেপ করার আগে তাঁকে যাতে যথাযথ ভাবে জানানো হয়, সেই আর্জি জানান টুলু।

টুলুর বিরুদ্ধে রাজস্বের টাকা নয়ছয়, ভুয়ো ডিসিআর তৈরি করে কর ফাঁকির মতো একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূল আমলে পাথর ব্যবসায়ী হিসেবে তিনি বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন বলে অভিযোগ। ওই মামলার তদন্তে ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে মূল অভিযুক্ত হিসেবে তাঁর নাম রয়েছে।

পুলিশের দাবি, অভিযোগ সামনে আসার পর থেকেই কার্যত গায়েব ছিলেন টুলু। তদন্তকারীদের সন্দেহ ছিল, তিনি দুবাইতে গা ঢাকা দিয়ে রয়েছেন। এর মাঝেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে টুলুকে দেশে ফিরতে হবে। ৭ ডিসেম্বর পর্যন্ত পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত। রক্ষাকবচ পেয়ে শীর্ষ আদালতের নির্দেশ মতো দেশে ফেরেন বীরভূমের পাথর ব্যবসায়ী।

এখন দেখার, টুলুকে জিজ্ঞাসাবাদে তাঁর ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হওয়া ৫ কোটি টাকার রহস্য ভেদ করতে পারেন কি না তদন্তকারীরা।

Continue Reading

Previous: রাতের মেট্রোয় মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি, অভিযুক্তের সন্ধানে পুলিশ
Next: কানাডার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় গ্যাংস্টার গোল্ডি ব্রার, মাথার দাম ১.৬৩ কোটি টাকা

সম্পর্কিত গল্প

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026

You may have missed

jtfdjfd.png

স্পোর্টস মেডিসিনের নতুন দিগন্ত

Online Desk নভেম্বর 20, 2026
fyjhnf

রাহুলের রেকর্ড ঘুরে দাঁড়ালো ভারত, সাফল্য কৃতিত্ব গম্ভীরকে দিলেন আকাশদীপ

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T155644.904.webp

কাবেরী জল নিয়ে ফের ধাক্কা খেল তামিলনাড়ু সরকার, আবেদন খারিজ করে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Online Desk নভেম্বর 20, 2026
New-Project-2026-11-20T161719.119.webp

মা হলেন সমান্থা! কোল আলো করে ছেলে হল না মেয়ে? সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী

Online Desk নভেম্বর 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.