Skip to content
নভেম্বর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পাহাড় ফুঁড়ে জুড়ল সুড়ঙ্গ, ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পে বড় সাফল্য

পাহাড় ফুঁড়ে জুড়ল সুড়ঙ্গ, ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পে বড় সাফল্য

Online Desk নভেম্বর 28, 2026
1000486672.webp

ওঙ্কার ডেস্ক: উত্তরাখণ্ডের পাহাড়ে রেলপথ তৈরির কাজে বড় মাইলফলক। রুদ্রপ্রয়াগ জেলায় ৬.৫৯ কিলোমিটার দীর্ঘ টানেল-১৪-এর দুই প্রান্তের খননকাজ মিলে গেল। এর ফলে ১২৫ কিলোমিটার দীর্ঘ ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্প আরও এক ধাপ এগিয়ে গেল।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সুড়ঙ্গের একটি দিক থেকে ৪.৭ কিলোমিটার এবং অন্য দিক থেকে ১.৭৯ কিলোমিটার খনন করা হয়েছিল। শনিবার সেই দুই অংশের সংযোগ ঘটে। প্রথম প্রান্তটি সুমেরপুরে, দ্বিতীয়টি মারোরায়।

কাজটা মোটেও সহজ ছিল না। সুমেরপুরের দিকে বসত এলাকার নিচ দিয়ে প্রায় ১১০ মিটার অংশ খুঁড়তে হয়েছে অত্যন্ত নরম ও অস্থির মাটির মধ্য দিয়ে। উপরে মাত্র ২০ থেকে ৩০ মিটার মাটি ও পাথরের আস্তরণ ছিল। তাই সেখানে আগে থেকে মাটি শক্ত করা এবং একাধিক ভাগে ভাগ করে খননের মতো বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হয়েছে।

অন্যদিকে মারোরার দিকেও ছিল বড় চ্যালেঞ্জ। পাহাড়ের ঢাল যাতে ধসে না পড়ে, তার জন্য ৩০ থেকে ৩৫ মিটার গভীর মাইক্রোপাইল, ১৫ থেকে ২০ মিটার লম্বা রক বোল্ট এবং কনসোলিডেশন গ্রাউটিং করা হয়। মারোরায় মাটি বসে যাওয়া এবং জমি ও বাড়ি অধিগ্রহণ সংক্রান্ত জট কাটার পর ২০২৪ সালের মার্চে মূল সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়।

দুই প্রান্তের কাছেই বসতি থাকায় নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। প্রায় ১০০ মিটার অংশে যন্ত্র দিয়ে খনন করা হয়। আর বিস্ফোরণ করতে হয়েছে একেবারে নিয়ন্ত্রিতভাবে, শুধুমাত্র দিনের বেলায়। সুমেরপুরের দিক থেকে ৪.৭ কিলোমিটার খননের সময় সুড়ঙ্গের ভিতরে পরিষ্কার বাতাস পৌঁছে দেওয়া এবং তাপমাত্রা ঠিক রাখার জন্য বিশেষ ভেন্টিলেশন ব্যবস্থাও বসানো হয়েছিল।

রেলের কর্তাদের মতে, এই সাফল্য শুধু একটি সুড়ঙ্গ শেষ হওয়া নয়, গোটা প্রকল্পের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত এই রেলপথ চালু হলে পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। তীর্থযাত্রী ও পর্যটকদের যাতায়াতেও সুবিধা হবে। পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সঙ্গে সংযোগ বাড়লে আঞ্চলিক উন্নয়নেও গতি আসবে।

Continue Reading

Previous: অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের সন্দেহে প্রেমিকাকে ছুরির কোপ, মৃত্যু ২২ বছরের তরুণীর
Next: ধানখেতের উপর দিয়ে জোর করে ড্রেন! আগরাপাড়ায় তুলকালাম, পুলিশ গিয়ে বন্ধ করল কাজ

সম্পর্কিত গল্প

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026

You may have missed

ইস্টবেঙ্গল.jpg

লিগ টেবিল না দেখে ডার্বি জয় চায় ইস্টবেঙ্গল

Online Desk নভেম্বর 28, 2026
মোহনবাগান-কোচ.jpg

ডার্বি জয় নিয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

Online Desk নভেম্বর 28, 2026
1000487106.webp

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বের বড় ব্র্যান্ড, ২,৩৬০ কোটির বরাত পেল ভারত

Online Desk নভেম্বর 28, 2026
accident.jpg

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা! গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু ৭ জনের, জখম ৫

Online Desk নভেম্বর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.