Skip to content
নভেম্বর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • সীমান্তে বিএসএফের জালে দুই পাচারকারী, উদ্ধার ২৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, ধৃত ২

সীমান্তে বিএসএফের জালে দুই পাচারকারী, উদ্ধার ২৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, ধৃত ২

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T123826.337.webp

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী। প্রাণসাগর এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল বিএসএফ। এই ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ধৃতদের নাম শুভজিৎ সরকার (৩২) এবং সৌরভ বর্মন (২৬)। শুভজিতের বাড়ি গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। সৌরভের বাড়ি বিহারের কিশানগঞ্জে।

বিএসএফ সূত্রে খবর, প্রাণসাগর এলাকা দিয়ে বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারের চেষ্টা চলছিল। আগেই গোপন সূত্রে এই খবর পেয়েছিলেন ভাঁদ্রা বিওপির জওয়ানরা। সেই মতো সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। এদিন দুই যুবক একটি মোটরবাইকে করে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁদের আটকান জওয়ানরা। বাইক থামিয়ে তল্লাশি করতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ সিরাপ। মোট ২৮৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

এরপরই দুই যুবককে আটক করে গঙ্গারামপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তাঁদের গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে একটি মোটরবাইক, দু’টি মোবাইল ফোন এবং নগদ ৯০০ টাকা উদ্ধার হয়েছে। শনিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কোথা থেকে এই সিরাপ আনা হচ্ছিল, আর বাংলাদেশে কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ।

Continue Reading

Previous: কানের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি: লক্ষণ, অসুবিধা ও উপশমের উপায়
Next: ভারতে স্বজনচ্যূত মানুষের সংখ্যা বাড়ছে

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026

You may have missed

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.