Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উমর খালিদকে তিন দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

উমর খালিদকে তিন দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মে 22, 2026
1000327638.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের তিন দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আদালত। দিল্লি হাই কোর্টে ১৫ দিনের জন্য অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন উমর। মূলত তাঁর মায়ের অস্ত্রোপচারের সময় পাশে থাকার জন্য এবং কাকার শেষকৃত্য পরবর্তী ধর্মীয় প্রথায় অংশ নেওয়ার জন্য এই আর্জি জানিয়েছিলেন উমর খালিদ। কিন্তু আদালত জানিয়েছে আগামী ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে তিনি বাইরে থাকতে পারবেন।

উমরের আইনজীবী ২২ মে থেকে ৫ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছিলেন। উমরের মায়ের বয়দ ৬২ বছর। গত দু’বছর ধরে তিনি পিঠে সিস্টের সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। আগামী ২ জুন সেই অস্ত্রোপচার হবে বলে চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছেন। আদালতে উমরের আর্জি, তাঁর বয়স্ক বাবা অসুস্থ মাকে দেখাশোনা করতে পারবেন না। একমাত্র সন্তান হিসেবে তিনি এই সঙ্কটের সময় মায়ের কাছে থাকতে চান।

উল্লেখ্য গত ১৯ মে দিল্লির নিম্ন আদালত উমরের অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। বিচারক যুক্তি দেন, মায়ের দেখাশোনার জন্যে উমরের বাবা এবং আরও লোকজন রয়েছেন। তাই তাঁর জামিনের প্রয়োজন নেই। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন উমর। অবশেষে হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে তিন দিনের জন্য অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে।

Post Views: 77

Continue Reading

Previous: নিটের প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, এনটিএ প্রধানের দাবি, প্রশ্ন ফাঁস হয়নি
Next: গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ দিলীপ মণ্ডল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.