Skip to content
নভেম্বর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভারতের পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব আমেরিকার, কী ভাবছে কেন্দ্র

ভারতের পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব আমেরিকার, কী ভাবছে কেন্দ্র

Online Desk নভেম্বর 26, 2026
1000303720.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যের উপর নতুন করে শুল্ক চাপানোর প্রস্তাব দিল আমেরিকা। ভারতীয় পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা জানিয়েছে ওয়াশিংটন। বুধবার এই প্রস্তাব সামনে আসার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ভারতের উৎপাদন ক্ষমতা নিয়ে আমেরিকার অভিযোগও খারিজ করেছে নয়াদিল্লি।

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর (USTR) সেকশন ৩০১-এর অধীনে একটি তদন্ত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪টি অর্থনীতির বিরুদ্ধে উৎপাদন ক্ষেত্রে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা এবং উৎপাদন নীতি নিয়ে এই তদন্ত চলছে। সেই তালিকায় রয়েছে ভারতও। মার্কিন বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই সরকারের নজরে এসেছে। বিষয়টি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে।

তবে ভারতের উৎপাদন ব্যবস্থা নিয়ে আমেরিকার অভিযোগ মানতে নারাজ কেন্দ্র। বাণিজ্য মন্ত্রকের বক্তব্য, দেশের কোনও ক্ষেত্রেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নেই। অর্থাৎ, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদনের যে অভিযোগ তুলেছে আমেরিকা, তা ভিত্তিহীন বলেই দাবি নয়াদিল্লির।

ওয়াশিংটনের অভিযোগ, ভারত নিজেদের প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করে। পাশাপাশি, ভারতীয় বাজারে প্রবেশের ক্ষেত্রেও বিদেশি সংস্থাগুলিকে নানা বাধার মুখে পড়তে হয়। শ্রমিকদের সুরক্ষা এবং অধিকার রক্ষার ক্ষেত্রেও যথেষ্ট ব্যবস্থা নেই বলে দাবি করেছে আমেরিকা। মার্কিন প্রশাসনের মতে, এই নীতিগুলির ফলে সে দেশের সংস্থাগুলি প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আমেরিকার বাণিজ্য আইনের সেকশন ৩০১ অনুযায়ী এই তদন্ত শুরু হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। প্রথমে ১৬টি অর্থনৈতিক অঞ্চলকে তদন্তের আওতায় আনা হয়। সংশ্লিষ্ট দেশগুলির উৎপাদন নীতি এবং বাণিজ্যিক কার্যকলাপ খতিয়ে দেখতে কয়েক মাস ধরে তথ্য সংগ্রহ করেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর। তাদের মূল অভিযোগ, কিছু দেশ অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমিয়ে দিচ্ছে। এর ফলে মার্কিন শিল্প সংস্থাগুলি সমস্যায় পড়ছে।

এই প্রসঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই একাধিক বাণিজ্যিক অংশীদার দেশ নিজেদের শিল্পনীতির মাধ্যমে উৎপাদন ক্ষেত্রে সুবিধা নিচ্ছে। তাঁর অভিযোগ, কম মজুরি, শ্রমিকদের অধিকার খর্ব করা, সরকারি আর্থিক সহায়তা এবং বাজারের স্বাভাবিক নিয়মের বাইরে বিভিন্ন উপকরণ ব্যবহারের মতো পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ভারসাম্য নষ্ট হচ্ছে।

Continue Reading

Previous: যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব
Next: জম্মু-কাশ্মীর ছেড়ে পাকিস্তানে গা ঢাকা দিয়েছে ৩০ জন, সীমান্তের ওপার থেকেই চালাচ্ছে জঙ্গি কার্যকলাপ

সম্পর্কিত গল্প

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026

You may have missed

court.jpg

সিপিএম নেতা খুনে ১০ বছর পর সাজা ঘোষণা! কেরলে তিন আরএসএস-বিজেপি কর্মীর যাবজ্জীবন

Online Desk নভেম্বর 26, 2026
Bangladesh-Political-Justice-Montage.jpg

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা : কী অবস্থান নিচ্ছে তারেক রহমান সরকার ?

Online Desk নভেম্বর 26, 2026
d.png

শহর জুড়ে শীতের আমেজ, উত্তুরে হাওয়ায় কাঁপছে রাজ্য

Online Desk নভেম্বর 26, 2026
TB-Care-Center_-Welcoming-Clinic-Scene.jpg

ভারতে যক্ষ্মারোগের প্রাদুর্ভাব কোন দিকে ?

Online Desk নভেম্বর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.