Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শিক্ষক বদলির অনলাইন আবেদন স্থগিত থাকবে আরও ছ’মাস, চালু থাকবে মিউচুয়াল প্রক্রিয়া, আশ্বাস প্রশাসনের

শিক্ষক বদলির অনলাইন আবেদন স্থগিত থাকবে আরও ছ’মাস, চালু থাকবে মিউচুয়াল প্রক্রিয়া, আশ্বাস প্রশাসনের

Online Desk জুলাই 1, 2025
Utsashree.jpg

নিজস্ব সংবাদদাতা : উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন শিক্ষক বদলির প্রক্রিয়ায় আপাতত বন্ধই পড়ে থাকছে। শুক্রবার শিক্ষা দফতরের তরফে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, বিশেষ প্রশাসনিক পরিস্থিতি এবং আইনি পরামর্শের ভিত্তিতে অনলাইন বদলির প্রক্রিয়ার স্থগিত রাখার মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হচ্ছে। ফলে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন নেওয়া হবে না। তবে পারস্পরিক বা মিউচুয়াল ট্রান্সফার এই নির্দেশের আওতায় আসছে না, আগের নিয়মেই চলবে এর কার্যকলাপ। সরকারি সূত্রের খবর, শিক্ষক বদলির ক্ষেত্রে অতিরিক্ত আবেদন ও প্রশাসনিক জটিলতা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের শেষের দিকে জারি নির্দেশিকা অনুযায়ী ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনলাইন বদলির উপর স্থগিতাদেশ ছিল। সেই মেয়াদ আরও বাড়িয়ে দিল রাজ্য সরকার। শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজ্যপালের অনুমোদনে প্রাথমিক শিক্ষা আইন ১৯৭৩-এর ধারা ১০৭ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে স্কুল শিক্ষা কমিশনার, প্রাথমিক শিক্ষা বোর্ডের অ্যাড-হক কমিটি, সব জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের কাছে। তবে বদলির সুযোগ একেবারে বন্ধ হচ্ছে না, মিউচুয়াল ট্রান্সফার আগের মতোই চালু থাকবে বলে আশ্বস্ত করেছে শিক্ষা দফতর।

Post Views: 254

Continue Reading

Previous: বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে পাকড়াও চার বাংলাদেশি
Next: আধার-প্যান লিঙ্ক থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলার ফি, আজ থেকে কী কী আর্থিক পরিবর্তন?

সম্পর্কিত গল্প

kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.