Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • আধার-প্যান লিঙ্ক থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলার ফি, আজ থেকে কী কী আর্থিক পরিবর্তন?

আধার-প্যান লিঙ্ক থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলার ফি, আজ থেকে কী কী আর্থিক পরিবর্তন?

Online Desk জুলাই 1, 2025
20250701_163243.jpg

ওঙ্কার ডেস্ক: আয়কর রিটার্ন দাখিল নিয়মে পরিবর্তন-সহ ক্রেডিট কার্ডের ব্যবহার এবং এর চার্জ সংক্রান্ত বিষয়ে বড় বদল হচ্ছে আজ থেকে। শুধু তাই নয় তৎকাল ট্রেন টিকিট বুকিং এবং নতুন প্যান কার্ডের আবেদনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক আজ থেকে কার্যকর হচ্ছে।

মঙ্গলবার থেকে প্যান কার্ডের আবেদনের জন্য আধার যাচাই বাধ্যতামূলক করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। যাদের প্যান কার্ড রয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্যান নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে।

এ ছাড়া তৎকাল টিকিট বুকিংয়ের জন্যও আধার যাচাই বাধ্যতামূলক হবে। ১৫ জুলাই থেকে, অনলাইনে বা ব্যক্তিগতভাবে টিকিট কাটার জন্য টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু হবে, যার মধ্যে একটি এককালীন পাসওয়ার্ড প্রয়োজন হবে। রেলওয়ে টিকিটের দামেও সামান্য বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। এই বৃদ্ধি নন-এসি কোচের জন্য প্রতি কিলোমিটারে ১ পয়সা থেকে এসি কোচের জন্য দুই পয়সা পর্যন্ত হতে পারে।

সিবিডিটি আইটিআর, বা আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা ৩১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে বেতনভোগী ব্যক্তিদের ফাইলিং সম্পূর্ণ করার জন্য অতিরিক্ত ৪৬ দিন সময় দেওয়া হয়েছে।

এসবিআই এলিট, মাইলস এলিট এবং মাইলস প্রাইমের মতো নির্দিষ্ট প্রিমিয়াম কার্ড ব্যবহার করে বিমান টিকিট কেনার সময় যেসব বিমান দুর্ঘটনা বীমা দিত, তা বন্ধ করে দিচ্ছে। অন্য দিকে অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএম ফি আপডেট করেছে। সেভিংস, এনআরআই, ট্রাস্ট, প্রায়োরিটি এবং বারগান্ডি অ্যাকাউন্টধারীদের জন্য বিনামূল্যে মাসিক সীমার বাইরে এটিএম লেনদেনের জন্য চার্জ বৃদ্ধি করছে অ্যাক্সিস ব্যাঙ্ক।

Continue Reading

Previous: শিক্ষক বদলির অনলাইন আবেদন স্থগিত থাকবে আরও ছ’মাস, চালু থাকবে মিউচুয়াল প্রক্রিয়া, আশ্বাস প্রশাসনের
Next: রাস্তা নয় যেন মৃত্যুফাঁন্দ,মেরামতির দাবীতে বিক্ষোভ চুরুলিয়ায়

সম্পর্কিত গল্প

New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-52.webp

মুম্বইয়ে কাজে গিয়ে রহস্যমৃত্যু কাঁকসার যুবকের, খুনের অভিযোগ পরিবারের, দেহ ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-50.webp

তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.