Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু ১ জনের, নিখোঁজ বহু

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু ১ জনের, নিখোঁজ বহু

Online Desk আগস্ট 23, 2025
20250823_111825.jpg

ওঙ্কার ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে ফের বিপর্যয় উত্তরাখণ্ডে। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে তৈরি হওয়া হড়পা বানে চামোলিতে তছনছ হয়ে গেল বহু ঘরবাড়ি, দোকানপাট। শুক্রবার রাতে ঘটা এই দুর্যোগের কবলে পড়ে মৃত্যু হয়েছে এক জনের, এখনও নিখোঁজ বেশ কয়েক জন। উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, সে সময় আচমকা মেঘভাঙা বৃষ্টি শুরু হয় উত্তরাখণ্ডের চামোলির বিস্তীর্ণ এলাকায়। হড়পা বানের ফলে থারালি বাজার, কোটদীপ এবং থারালি ব্লকের বহু এলাকা বালি, পাথর ও কাদায় ঢেকে যায়। জানা গিয়েছে, শুধু ঘরবাড়ি নয়, শহরের বিভিন্ন জায়গায় পার্কিংয়ে থাকা বহু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। হড়পা বানের দাপটে চেপদাঁও বাজার ও থারালি বাজারের অনেক দোকান তছনছ হয়ে গিয়েছে। দোকানে বালি কাদাজল ঢুকেছে। বিপর্যয়ের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে একাধিক রাস্তা। রাস্তায় বালি-কাদা জমে যাতায়াত বন্ধ। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে লাগওয়ারা গ্রামে স্থানীয় এক তরুণীর মৃত্যু হয়েছে। বেশ কয়েক জন স্থানীয় বাদিন্দা এখনও পর্যন্ত নিখোঁজ। তাঁদের খোঁজ চালানো হচ্ছে।

উল্লেখ্য, দেবভূমি উত্তরাখণ্ডে ধারাবাহিক ভাবে বৃষ্টি চলছে। ভারী বৃষ্টির জেরে ফুঁসছে রাজ্যের প্রায় সমস্ত নদী। হরিদ্বারে গঙ্গা বইছে বিপদসীমার উপর দিয়ে।সম্প্রতি ধারালি এলাকায় হড়পা বানে বহু মানুষের মৃত্যু হয়েছিল। কিছু দিন আগে কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। হিমাচলেও মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছিল।

Post Views: 213

Continue Reading

Previous: TikTok-এর নিষেধাজ্ঞা কী উঠছে ! ভারত-চিনের বরফ গলতেই গুঞ্জন শুরু
Next: সুপ্রিমরায়ে স্থগিতাদেশ কুকুরদের তরফে বার্তা নিয়ে অভিনেতা জন আব্রাহাম, কি বললেন?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.