Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • সুপ্রিমরায়ে স্থগিতাদেশ কুকুরদের তরফে বার্তা নিয়ে অভিনেতা জন আব্রাহাম, কি বললেন?

সুপ্রিমরায়ে স্থগিতাদেশ কুকুরদের তরফে বার্তা নিয়ে অভিনেতা জন আব্রাহাম, কি বললেন?

Online Desk আগস্ট 23, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: জন আব্রাহাম যার শারীরিক গঠন থেকে শুরু করে প্রতিদিনের খাদ্যতালিকা সবেতেই থাকে চমক। মহিলামহল থেকে শুরু করে পুরুষ তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তবে তিনি আরও একটি বিষয়ে বিশেষ চর্চিত তাঁর সাদামাটা জীবনশৈলী এবং পশুদের প্রতি তাঁর মমত্ববোধ। সাম্প্রতিক সময়েও তার ব্যতিক্রম দেখা গেলো না। সম্প্রতি দিল্লির রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুরদের, এমনই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পর থেকে প্রতিবাদে সরব পশুপ্রেমীরা। অনেকেই দাবি করেছেন, এই সিদ্ধান্ত পশু অধিকারের বিপক্ষে। ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন অভিনেতা জন আব্রাহাম। পথকুকুরদের নিয়ে রায় বদল করল সুপ্রিম কোর্ট। এর আগে দুই বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা স্থগিত রাখা হয়েছে। পরিবর্তে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল আদালত। যদিও আদালত রাস্তায় কুকুরদের খাওয়ানোর অনুমতি দেয়নি। কিন্তু পথকুকুররা স্বাধীনভাবেই থাকতে পারবে এতেই ভীষণ খুশি অনেকে যার মধ্যে রয়েছেন জন নিজেও।

তিনি কুকুরদের তরফ থেকে কৃতজ্ঞতা জানান। অভিনেতা লেখেন, ‘‘কুকুরদের পক্ষ থেকে, আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ এই রায়ের জন্য। আমি বিশ্বাস করি, রাস্তায় পথকুকুরদের শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। রাস্তা থেকে কুকুরদের কখনওই সরিয়ে ফেলা উচিত নয়। তবে, বন্ধ্যাত্বকরণ এবং টিকা দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে ফিডারদের। তুলনায় সহজ, বন্ধুত্বপূর্ণ কুকুরদের দিয়ে এই কাজ শুরু করতে হবে। পাশপাশি পৌরসভাগুলিকে কার্যকর হতে হবে। পশু জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য প্রতিটি গলিতে পর্যাপ্ত ফিডিং স্টেশন নিশ্চিত করতে হবে।’’ প্রসঙ্গত উল্লেখ্য অভিনেতা তথা প্রযোজক জন আব্রাহাম কিন্তু শুধু এই চিঠি লিখেই বা বলেই নিজের দায়িত্ব সেরে ফেলেন না। শোনা যায় তিনি দেশের হাতিদের জন্য বরাদ্দ খাদ্যের বাৎসরিক খরচের একটি উল্লেখযোগ্য অংশ তিনি প্রদান করে থাকেন।

Post Views: 225

Continue Reading

Previous: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু ১ জনের, নিখোঁজ বহু
Next: শুরু হয়ে গেল সলমনের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.