Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • শুরু হয়ে গেল সলমনের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং

শুরু হয়ে গেল সলমনের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং

Online Desk আগস্ট 23, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: লাদাখে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং শুরু করলেন ভাইজান সলমন খান। ছবির শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ফটো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা ভাগ করে নিয়েছেন ছবির পরিচালক অপূর্ব লাখিয়া। প্রতিবছরই ঈদে দর্শকদের নতুন ছবি উপহার দিয়ে থাকেন ভাইজান সালমান। আর ভাইজানের ছবির জন্য সব সময়ই অপেক্ষায় থাকেন তার অনুরাগীরাও। এই ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।
জানা যাচ্ছে, ২০২০ সালের জুন মাসে ভারতের সঙ্গে চীনের যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি হতে চলেছে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি। যেখানে সালমানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে। যিনি সেই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। ছবির শুটিং ফ্লোর থেকে যেসব ফটো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যেখানে দেখা যাচ্ছে বরফে ঢাকা পর্বতমালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন সালমান খান। আর তাঁকে ঘিরে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য ক্যামেরাম্যান। যা দেখে বলাই যায় একেবারে জোর কদমে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।
এমন এক রিয়েল লাইফ হিরোর চরিত্রে অভিনয় করার জন্য কোনও কিছুতে ত্রুটি না রেখে নিজেকে দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন সালমান। বিশেষভাবে ফিটনেসের দিকে নজর দিয়েছিলেন তিনি। ডায়েট চাটে এনেছিলেন বিশেষ পরিবর্তন। ঈদে নিজের অনুরাগীদের চমক দিতে বড় পর্দায় এবার নতুন অবতারে আসতে চলেছেন সালমান খান। যার জন্য ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভাইজান ভক্তদের মধ্যে।

Continue Reading

Previous: সুপ্রিমরায়ে স্থগিতাদেশ কুকুরদের তরফে বার্তা নিয়ে অভিনেতা জন আব্রাহাম, কি বললেন?
Next: আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা

সম্পর্কিত গল্প

New-Project-1.webp

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, বাইকের সূত্র ধরে তিন অভিযুক্ত গ্রেফতার, সামনে এল বিষ্ণোই গ্যাং যোগ!

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-99.webp

ম্যাডক্সে একসঙ্গে ঢাক বাজালেন দুই ‘দাদা’, অষ্টমীতে শুরু সৌরভের বায়োপিকের প্রচার

Online Desk অক্টোবর 19, 2026
New-Project-94.webp

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি ও খুনের চেষ্টায় গ্রেফতার ৩, যোগ লরেন্স বিশ্নোই গ্যাংয়ের!

Online Desk অক্টোবর 19, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.