Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রীর সুপারিশ অনুযায়ী রাজ্যের ২ বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য

মুখ্যমন্ত্রীর সুপারিশ অনুযায়ী রাজ্যের ২ বিশ্ববিদ্যালয় পাচ্ছে উপাচার্য

Online Desk আগস্ট 1, 2025
mamata-sized.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত দীর্ঘ দিনের। এই বিষয়ে এ বার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হচ্ছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নিচ্ছেন সঞ্চারী মুখোপাধ্যায়।

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এদিন উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল দুই বিচারপতির বেঞ্চে। রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে জট তৈরি হয়েছিল। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জট কাটলেও কলকাতা, যাদবপুর-সহ ১৫টি বিশ্ববিদ্যালয় নিয়ে জট রয়ে গিয়েছিল।

পশ্চিমবঙ্গের মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাত তৈরি হয় রাজ্যের। ১৯টি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়ে গিয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী যে নামের তালিকা দিয়েছিলেন সেই তালিকায় দু’নম্বরে থাকা ব্যক্তির নামে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রাজ্যপাল বেছে নেন তালিকায় থাকা তিন নম্বর নাম। কিন্তু প্রথা অনুযায়ী রাজ্যের পাঠানো তালিকা থেকে প্রথম নামটি বাছতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সেটা না হওয়ায় জট তৈরি হয়।

Post Views: 242

Continue Reading

Previous: ভোটের আগে ‘ঘোষণার বন্যা’ বিহারে, জনপ্রিয়তা ধরে রাখতে একের পর এক সিদ্ধান্ত নীতীশ সরকারের
Next: ব্যাঙ্গালোরে উদ্ধার কিশোরের অর্ধদগ্ধ দেহ; টিউশন থেকে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন পরিবারকে

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.