Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

Online Desk আগস্ট 30, 2025
20250830_171952.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী রবিবার অর্থাৎ ৩১ আগস্ট সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেতুর মেরামতির কাজ চালানোর জন্য প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রবিবার ছুটির দিন হলেও শহরের এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সেতু বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ।

সেতু বন্ধ থাকার বিষয়টি কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে ওই দিন সেতুর গুরুত্বপূর্ণ মেরামতির কাজ হবে। এটি করবে হুগলি রিভার ব্রিজ কমিশনারস অথরিটি। সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদলানো হবে। ফলে প্রায় ১৬ ঘণ্টা বন্ধ রাখা হবে যান চলাচল। কলকাতার কমিশনার অফ পুলিশ মনোজ কুমার বর্মার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার গাড়ি চলাচল বন্ধ থাকার বিষয়ে। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং এর সমস্ত র‌্যাম্প দিয়ে কোনও গাড়ি চলবে না বলে বলে জানানো হয়েছে।

কোন পথে চলবে গাড়ি? পশ্চিমমুখী গাড়ি যেগুলি এজেসি বোস রোড ধরে জেরুত আইল্যান্ড হয়ে সেতুর দিকে আসবে, সেগুলি ঘুরিয়ে দেওয়া হবে টার্ফভিউ হয়ে হেস্টিংস ক্রসিং-সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে। পাশাপাশি খিদিরপুরের দিক থেকে আসা পূর্বমুখী গাড়িও হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেবে পুলিশ। কেপি রোড হয়ে সেতুর দিকে যে গাড়িগুলি আসবে, সেগুলিকে ফিরিয়ে দেওয়া হবে ১১ ফারলং গেট থেকে। প্রয়োজনে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলির দিকেও ট্র্যাফিক ঘুরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Post Views: 118

Continue Reading

Previous: বিশ্ব রাজনীতির দ্বিখণ্ডীকরণের ইঙ্গিত! পশ্চিমি দাপটে জন্ম নিচ্ছে কি ভারত-চিন-রাশিয়ার জোটশক্তি?
Next: ইজরায়েলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছে তুর্কি; গাজায় ধারাবাহিক গনহত্যার জেড়ে এমন সিধান্ত হিকানের

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.