Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার আট ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলী সেতু; জানালো কলকাতা পুলিশ

রবিবার আট ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলী সেতু; জানালো কলকাতা পুলিশ

Online Desk নভেম্বর 1, 2025
vidyasagar-setu.png

ওঙ্কার ডেস্ক: ২ নভেম্বর রবিবার আট ঘন্টার জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলী সেতু, এমনটাই এক বিবৃতি দিয়ে জানলো কলকাতা পুলিশ। বিবৃতিতে জানানো হয়েছে রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টো অবধি সেতু রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। তার পরিবর্তে অনান্য রুট গুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছে কলকাতা প্রশাসন।
কলকাতা পুলিশের প্রকাশিত বিবৃতি অনুসারে, আগামী রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট আট ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে। সেতুর তার এবং বেয়ারিং-এর নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুলিশ ও কোলকাতা পোর্ট ট্রাস্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ে কোনও ধরনের গাড়ি ওই পথে চলতে পারবে না। ফলে রবিবার সকাল থেকে বিদ্যাসাগর সেতুর পরিবর্তে অন্য পথে যান চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। কোলকাতামুখী পণ্যবাহী গাড়িগুলিকে কোলাঘাট বা ডানকুনি ঘুরে নিবেদিতা সেতু ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, যাত্রীবাহী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ বা নিবেদিতা সেতুর মাধ্যমে কোলকাতায় প্রবেশ করতে বলা হয়েছে।
কোলকাতা থেকে হাওড়ামুখী যানবাহনের জন্য নির্দিষ্ট করা হয়েছে বিকল্প পথ। হাওড়া ব্রিজ হয়ে জিটি রোড ও আন্দুল রোড ব্যবহার করতে হবে। এছাড়া, হাওড়া থেকে কোলাঘাটমুখী পণ্যবাহী গাড়িগুলিকে আন্দুল রোড হয়ে আলমপুর মোড় ঘুরে যেতে বলা হয়েছে। ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যেই বিকল্প পথনির্দেশিকা জারি হয়েছে। সঙ্গে সতর্কবার্তা, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বিদ্যাসাগর সেতুর আশেপাশের এলাকায় না যান। ব্যস্ততম সেতুটি বন্ধ থাকায় সেই সময়ে মহানগর ও তার সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সাধারণ নাগরিকদের আগেভাগে রুট প্ল্যান করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, সেতুর তার ও বেয়ারিং দীর্ঘদিন ধরে ব্যবহৃত হওয়ায় সময়ে সময়ে তা পরীক্ষা ও মেরামতি প্রয়োজন। নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, “এই কাজ শেষ হলে সেতু আরও নিরাপদ ও স্থায়ী হবে”।

Post Views: 92

Continue Reading

Previous: বিএলওদের নিয়ে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক; বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের
Next: বিজেপি নেতৃত্বের ভণ্ডামি নতুন মাত্রায় নেমে এসেছে; রানাঘাটের সাংসদের মন্তব্যে কটাক্ষ অভিষেকের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.