Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফের ছুটির দিনে বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু, রবিবার দিনভর চলবে মেরামতি, বিকল্প কোন পথ ধরবেন?

ফের ছুটির দিনে বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু, রবিবার দিনভর চলবে মেরামতি, বিকল্প কোন পথ ধরবেন?

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-19.webp

ওঙ্কার ডেস্ক: ফের ছুটির দিনে প্রায় সারাদিন বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। তাই রবিবার সকালে বেরোনোর আগে জেনে নেওয়া ভালো কোন বিকল্প পথ ধরে আপনি পৌঁছতে পারবেন গন্তব্যে। জানা গিয়েছে, আগামী কাল সকাল ৫টা থেকে রাত ৯টা — টানা ১৬ ঘণ্টা মেরামতির কাজে এই সেতু বন্ধ থাকবে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা এই মর্মে নির্দেশিকা জারি করেছেন। সেই সঙ্গেই জানান হয়েছে বিকল্প পথের কথাও।

যদিও এই ঘটনা নতুন না। গত কয়েক সপ্তাহ ধরেই প্রতি রবিবার এই একই ছবি দেখছে নিত্য যাত্রীরা। কারণ বহু পুরনো এই সেতুতে বর্তমানে মেরামতি চলছে। বিদ্যাসাগর সেতুর বয়স ৩৩ পেরিয়েছে। যে তার, জয়েন্ট, স্ল্যাব দিয়ে সেতুটা দাঁড়িয়ে আছে, সেগুলোর মেয়াদও বেড়েছে সমান তালে। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এরপরও সেতুটি সংস্কার না করলে ঝুঁকি বাড়বে। তাই এইচআরবিসি এখন ধাপে ধাপে ১৫০টি স্টে কেবল বদলাচ্ছে। এই কাজটা দিনের বেলাতেই করতে হচ্ছে, আর তাতেই ক্ষোভ। যাত্রীদের প্রশ্ন — রাতে যখন গাড়ি কম থাকে, তখন কেন কাজ হয় না

কোন বিকল্প পথে পৌঁছোবেন গন্তব্যে?
এজেসি বোস রোড থেকে আসছেন? তাহলে জিরাট আইল্যান্ড পেরিয়ে টার্ফভিউ হয়ে হেস্টিংস ক্রসিং যান। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ।
কেপি রোড ধরে আসছেন? ১১ ফার্লং গেট হয়ে হেস্টিংস ক্রসিং দিয়ে একই পথে হাওড়া ব্রিজ।
খিদিরপুর-সিজিআর রোড থেকে? হেস্টিংস মোড়ে বাঁ দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড ধরে নিন।
ঘোড়া পাসের ওয়াই পয়েন্ট দিয়ে হাওড়া ব্রিজ যেতে চাইলে?* কেপি রোড থেকে রেড রোড ধরুন।

হাওড়া-সাঁতরাগাছি থেকে যারা রোজ নবান্ন, কলকাতার অফিসে আসেন, তাঁদের জন্য এই ঘুরপথ মানেই বাড়তি সময় আর জ্যাম। তাই রবিবার বেরোনোর আগে হাতে একটু বেশি সময় নিয়ে বেরোনোই ভালো।

Continue Reading

Previous: শীতের সোয়েটারে সাজুন নিজের মতো, প্রতিদিন হয়ে উঠুন অনন্য!
Next: ডায়াবেটিসের কারণে রেটিনার ক্ষতি: লক্ষণ, চিকিৎসা ও চোখ সুস্থ রাখার উপায় :

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.