Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • এক আলোকদিন দূরে ভয়েজার-১, মানুষের তৈরি যন্ত্র এখন অসীম আন্তঃনাক্ষত্রিক জগতে

এক আলোকদিন দূরে ভয়েজার-১, মানুষের তৈরি যন্ত্র এখন অসীম আন্তঃনাক্ষত্রিক জগতে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-28.webp

ওঙ্কার ডেস্ক: পৃথিবী থেকে আলো পৌঁছতে যেখানে একটা পুরো দিন লেগে যায়, সেখানে পৌঁছে গেল মানুষের তৈরি এক যন্ত্র। তার নাম ভয়েজার-১। ১৯৭৭ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করেছিল আমেরিকার মহাকাশ সংস্থা নাসার এই মহাকাশযান। গত ১৮ নভেম্বর, ভারতীয় সময় বিকেল ৩টে ৪৬ মিনিটে, পৃথিবী থেকে ২,৫৯০ কোটি কিলোমিটার দূরে চলে গেল সেটি। এর আগে মানুষের বানানো কোনও যন্ত্র এত দূরে যেতে পারেনি।

আলো এক সেকেন্ডে ছোটে প্রায় তিন লক্ষ কিলোমিটার। সেই গতিতে ২৪ ঘণ্টায় যতটা পথ যাওয়া যায়, প্রায় ৪৮ বছরের চেষ্টায় সেই পথ পেরিয়ে ফেলল ভয়েজার-১। এখন পৃথিবী থেকে কোনও রেডিও সংকেত পাঠালে তা ভয়েজারের কাছে পৌঁছতে লাগবে পুরো এক দিন। উত্তর ফিরে আসতেও লাগবে আরও এক দিন। অর্থাৎ, একটা কথা বলা আর তার উত্তর পাওয়ার মধ্যে কেটে যাবে দুটো দিন।

অথচ শুরুতে এত দূর যাওয়ার কথা ছিল না ভয়েজারের। তাকে পাঠানো হয়েছিল শুধু বৃহস্পতি আর শনিকে কাছ থেকে দেখার জন্য। ১৯৭৯ সালে সে বৃহস্পতির কাছে পৌঁছয়, ১৯৮০ সালে শনির কাছে। তারপর আর ফেরেনি। ২০১২ সালে সৌরজগতের চৌম্বকক্ষেত্রের গণ্ডি পেরিয়ে ঢুকে পড়ে আন্তঃনাক্ষত্রিক মহাশূন্যে। তার যমজ ভাই ভয়েজার-২-ও একই বছর রওনা হয়েছিল। কিন্তু গতিপথ আলাদা হওয়ায় সে অনেকটা পিছিয়ে আছে। নাসার হিসেব অনুযায়ী, এক আলোকদিনের দূরত্ব সে পেরোবে ২০৩৫ সালের নভেম্বরে। এখন ভয়েজার-২ রয়েছে পৃথিবী থেকে ২,১৬৮ কোটি কিলোমিটার দূরে।

এখন ঘণ্টায় ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটছে ভয়েজার-১। কিন্তু তার শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে। প্রতি বছর কমছে ৪ ওয়াট করে। যাত্রার সময় তার কাছে ছিল ৪৭০ ওয়াট শক্তি। পারমাণবিক উৎস থেকে পাওয়া সেই শক্তি বাঁচিয়ে রাখতে একের পর এক যন্ত্র বন্ধ করতে হচ্ছে বিজ্ঞানীদের।

১০টি যন্ত্রের মধ্যে পাঁচটি ইতিমধ্যেই বন্ধ। কার্যকারিতা কমে যাওয়ায় আরও একটি বন্ধ হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে আরও একটি বন্ধ করার পরিকল্পনা রয়েছে। হাতেগোনা কয়েকটি মূল সেন্সর এখনও চালু রেখেছেন নাসার নিয়ন্ত্রকরা।

বিজ্ঞানীদের অনুমান, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ভয়েজার-১-এর সক্রিয়তা আরও অনেক কমে যাবে। তখন তার থেকে খুব বেশি তথ্য আর পাওয়া যাবে না। তবে সংকেত পাওয়া যাবে অন্তত ২০৩৬ সাল পর্যন্ত। তারপর শক্তি এতটাই কমে যাবে যে, পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখাই আর সম্ভব হবে না।

যোগাযোগ বিচ্ছিন্ন হলেই যে ভয়েজার শেষ হয়ে যাবে, তা নয়। বিজ্ঞানীদের মতে, আগামী কয়েকশো কোটি বছর মহাকাশে ঘুরে বেড়াতে পারবে সে। সৌরজগতের একেবারে বাইরে রয়েছে পাথর, ধুলো আর জমাট গ্যাসের এক বিশাল বলয়। তার নাম ওর্ট ক্লাউড। প্রায় ৪৬০ কোটি বছর আগে সৌরজগত তৈরির সময় বেঁচে যাওয়া টুকরো দিয়েই তৈরি এই বলয়। সূর্য থেকে এর দূরত্ব ১.৫ থেকে ৩.২ আলোকবর্ষ।

অনুমান করা হচ্ছে, আগামী ৩০০ বছরের মধ্যে ভয়েজার-১ এই ওর্ট ক্লাউডের কাছাকাছি পৌঁছে যাবে। সেটিকে পুরোপুরি পেরোতে লাগবে অন্তত ৩০ হাজার বছর। তারপর আরও ৪০ হাজার বছরের মধ্যে সে পৌঁছে যাবে গ্লিজ় ৪৪৫ নামের একটি নক্ষত্রের ১.৭ আলোকবর্ষের মধ্যে।

তবে এ সবই অঙ্কের হিসেব। যোগাযোগ কেটে যাওয়ার পর কোনও মহাজাগতিক বস্তুর সঙ্গে ধাক্কা লেগে ভয়েজার ছিন্নভিন্ন হয়ে যাবে না, তার কোনও নিশ্চয়তা নেই। সব ঠিক থাকলে গ্লিজ় ৪৪৫-কে পেরিয়ে আরও কোটি কোটি বছর আকাশগঙ্গা ছায়াপথে ঘুরে বেড়াবে সে।

সূর্যের চৌম্বকক্ষেত্র পেরিয়ে গেলেও এখনও সূর্যের মাধ্যাকর্ষণের টান থেকে পুরোপুরি মুক্ত হয়নি ভয়েজার-১। ওর্ট ক্লাউড পেরোনোর পরেই সেই টান থেকে মুক্তি পাবে সে।

৩০ থেকে ৪০ হাজার বছর পরেও মহাকাশে টিকে থাকতে পারে এই যন্ত্র। তখন হয়তো পৃথিবীর সঙ্গে তার কোনও যোগাযোগ থাকবে না। কিন্তু মানুষের তৈরি প্রতিনিধি হিসেবে সে তখনও ঘুরে বেড়াবে অচেনা গ্রহ-নক্ষত্রের দুনিয়ায়।

Continue Reading

Previous: গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন কলকাতার হাসপাতালে!
Next: বিনামূল্যে আর যতখুশি টিকিট নয়, মহিলাদের ‘ফ্রি’ টিকিটে লাগাম দিতে নয়া ব্যবস্থা পরিবহণ দপ্তরের

সম্পর্কিত গল্প

New-Project-40.webp

ফের কালি লেপে দেওয়া হল রবীন্দ্রনাথের ছবিতে! ১৬ দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা বাংলাদেশে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026

You may have missed

New-Project-40.webp

ফের কালি লেপে দেওয়া হল রবীন্দ্রনাথের ছবিতে! ১৬ দিনের মধ্যে দ্বিতীয়বার একই ঘটনা বাংলাদেশে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-41.webp

আচমকা থমকে গেল ট্রেন চলাচল, ভক্তদের কাঁধে চেপে রেললাইন পার করলেন দেবী জগদ্ধাত্রী

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-39.webp

বিষাক্ত কীটনাশক পেটে গিয়েই অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়ক! চাঞ্চল্যকর দাবি পরিবারের তরফে

Online Desk নভেম্বর 22, 2026
New-Project-38.webp

বিশ্ব বাংলা লোগোর জায়গায় এবার বসবে বজরংবলীর মূর্তি, ২৭ নভেম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Online Desk নভেম্বর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.