Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভারী বৃষ্টির সম্ভাবনা ! কলকাতায় কমলা সতর্কতা

ভারী বৃষ্টির সম্ভাবনা ! কলকাতায় কমলা সতর্কতা

Online Desk অক্টোবর 2, 2025
W.jpg

নিজস্ব সংবাদদাতা : পুজোর আনন্দের রেশ এখনও তাজা, তারমধ্যেই বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। দশমীর সকাল থেকেই মেঘলা আবহাওয়া, দুপুর গড়াতেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও হালকা, কোথাও বা মাঝারি থেকে ভারী বৃষ্টি। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে। প্রবল বৃষ্টির জেরে নাকাল পরিস্থিতি দেখা দিতে পারে কলকাতার বহু এলাকা। এই পরিস্থিতিতে কলকাতায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আবহাওয়ার পূর্বাভাসে জানান হয়েছে, ৩ অক্টোবর, বুধবার সকাল পর্যন্ত কলকাতায় ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে। আইএমডি জানাচ্ছে, মানুষকে আবহাওয়া-জনিত বিপদ নিয়ে সতর্ক করার প্রয়োজন হলে এই কমলা সতর্কতা জারি করা হয়। এর অর্থ হল, বড় ক্ষতি হতে পারে, ঘড়বাড়ি ভাঙতে পারে, মানুষের মৃত্যুও হতে পারে। সাধারণ মানুষ এবং প্রশাসন এই বিপর্যয়ের আগেই যাতে প্রস্তুত থাকে তার জন্য এই সতর্কতা জারি করা হয়।

বঙ্গোপসাগরে ফের দেখা দিয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগর থেকে উত্তর এবং উত্তর-পশ্চিম অভিমুখে নিম্নচাপ এগোচ্ছে এই মুহূর্তে। বৃহস্পতিবারই সেটি ভারী নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছেন আবহবিদরা। ওড়িশার দক্ষিণ প্রান্তে গিয়ে অবস্থান করবে নিম্নচাপটি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কোথাও ভারী, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ায় এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিও হতে পারে।

Post Views: 107

Continue Reading

Previous: ‘আই লাভ মহম্মদ’ স্লোগান বিতর্ক: উত্তরপ্রদেশের বরেলিতে ৪৮ ঘন্টার জন্য বন্ধ করা হল ইন্টারনেট
Next: স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের মামলা, ২ বছর পর ফিরে এল ‘মৃত’ বধূ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.