Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মান্থা’র প্রভাবে পুজোয় ভাসতে পারে দক্ষিণবঙ্গ, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি

মান্থা’র প্রভাবে পুজোয় ভাসতে পারে দক্ষিণবঙ্গ, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি

Online Desk অক্টোবর 30, 2025
Cyclone-mantha-update-3.webp

ওঙ্কার ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মান্থা’ দুর্বল হলেও তার প্রভাব দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন জারি থাকবে। ফলে ঝড়-বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। বুধবার সকালে ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হলেও তার আগে অন্ধ্রপ্রদেশে প্রবল দাপট দেখিয়েছে ‘মান্থা’। এখন শক্তি ক্ষয় হলেও তার পরোক্ষ প্রভাব তীব্র।বৃহস্পতিবারই জগদ্ধাত্রী পুজোর নবমী। অর্থাৎ, পুজোর দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল।আবহাওয়া দফতর জানিয়েছে, অন্তত আগামী তিন দিন রাজ্যের বহু জেলায় বৃষ্টি ও দমকা হাওয়া চলবে। কলকাতায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশেও বৃষ্টি হতে পারে। তবে সোমবারের পর উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে পারে বলে অনুমান।এছাড়া, উপকূলের কাছে সাগরে ঘণ্টায় ৩৫–৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে। সমুদ্র থাকবে উত্তাল, তাই ৩০ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ জারি করেছে হাওয়া অফিস।

Post Views: 138

Continue Reading

Previous: ছ’বছর পর ট্রাম্প-জিনপিং সাক্ষাৎ দক্ষিণ কোরিয়ায়; বাণিজ্য উত্তেজনার মধ্যেই বরফ গলার ইঙ্গিত
Next: যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে স্বয়ংক্রিয় ওয়ার্ক পারমিট; বিপাকে হাজার হাজার ভারতীয় কর্মী

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.