Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্য জুড়ে উত্তপ্ত SIR পরিস্থিতি, এর মধ্যেই কবে থেকে শীতকে আলিঙ্গন করবে রাজ্যবাসী?

রাজ্য জুড়ে উত্তপ্ত SIR পরিস্থিতি, এর মধ্যেই কবে থেকে শীতকে আলিঙ্গন করবে রাজ্যবাসী?

Online Desk ডিসেম্বর 2, 2025
WhatsApp-Image-2025-12-02-at-10.25.40-AM.jpeg

ওঙ্কার ডেস্ক: নভেম্বর বিদায় নিয়েছে। বছর শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে সকলেই। নতুন বছরকে স্বাগতম জানাতে ব্যাকুল সকলেই। তবে এই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে যে সবচেয়ে বেশি সাহায্য করে, সে হলো সকলের প্রিয় ঋতু ‘ শীত ‘। এই সময় যেমন খাওয়া দাওয়া করে মজা, তেমনি ঘুরতে গিয়েও আনন্দ। আর পর্যটন ব্যবসায়ীদের জন্য এইকালটা আদর্শ সময় উপার্জন করার জন্য।
নভেম্বরের শুরু থেকেই হালকা শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। জাঁকিয়ে শীতের অপেক্ষায় থাকতে থাকতেই উবে যায় সেই হালকা শীতের আমেজ। বৃদ্ধি পায় তাপমাত্রা। সবে সোয়েটার, জ্যাকেট, চাদরকে আলিঙ্গন করতে শুরু করার সাথে সাথেই সেগুলোকে বাক্সবন্দী করতে হয় শীত বিলাসীদের।
তবে এবার তো ডিসেম্বর চলে এলো। এবারে কবে থেকে ঠাণ্ডার চাদরে মুড়বে বাংলা?
হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে দুই বঙ্গেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমী জেলাগুলির তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে উইকেন্ডে বাড়বে শীতের আমেজ।
এর মধ্যেও ভ্রুকুটি, আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে রাজ্যের ছয় জেলায়। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনার কথাই শোনাল হাওয়া দফতর।
পাশাপাশি দুই বঙ্গেই আবহাওয়া শুষ্ক থাকবে।
তবে এবার শীতের আমেজকে উপভোগ করতে করতে শীতের নানা প্লানিং শুরু হয়ে যাক?

Post Views: 122

Continue Reading

Previous: টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগ প্রক্রিয়া, প্রশ্নপত্র বিলির সময় পুলিশের হানা, গ্রেফতার ১০
Next: মহারাষ্ট্রের গডচিরৌলিতে পাঁচ দশকের মাওবাদী ঘাঁটিতে বসেছে প্রশাসনের স্থায়ী ফাঁড়ি

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.