Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে পড়বে জাকিয়ে শীত?

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে পড়বে জাকিয়ে শীত?

Online Desk নভেম্বর 22, 2025
hgf.png

ওঙ্কার ডেস্ক: উত্তরবঙ্গে খানিক শীত পড়লেও দক্ষিণবঙ্গের উষ্ণতা আবারও বাড়ছে। নভেম্বরের শেষে এসেও ঘাম ঝরছে দক্ষিণবঙ্গবাসীর। এই পরিস্থিতিতে শীতপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন- এবছর কি তাহলে আর শীত পড়বে না?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শীতের দাপট দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। কয়েকদিনে রাতের তাপমাত্রাও বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় রীতিমতো গরম অনুভূত হচ্ছে।
হাওয়া অফিস তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের রবিবার পর্যন্ত দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবার বেলা বাড়ার সাথে সাথে কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা শীতের তাপমাত্রার তুলনায় অনেকটাই বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা শুষ্কই থাকবে। তবে ভোরের দিকে ঘন কুয়াশায় ঢাকতে পারে একাধিক জেলা।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলতি সপ্তাহে শীতের দাপট না থাকলেও, ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর থেকেই দক্ষিণবঙ্গে আবারও পারদ নামতে শুরু করবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীত উপভোগ করছে উত্তরবঙ্গবাসী। সোমবার পর্যন্ত দার্জিলিং জেলার কিছু অংশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে অন্যদিকে জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও এখন থেকেই কুয়াশার দাপট বাড়বে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Post Views: 176

Continue Reading

Previous: রাজ্য সরকার – ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ রাজ্য খো খো সংস্থার
Next: রুদ্রনীল ঘোষের পোস্টে পাল্টা দিলেন স্বরূপ বিশ্বাস, সাংবাদিক বৈঠকে দেখালেন একাধিক তথ্য!

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.