Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়নি কলকাতায়, জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা

মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়নি কলকাতায়, জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা

Online Desk সেপ্টেম্বর 23, 2025
Rain-K.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে জলের তলায় কলকাতার রাজপথ থেকে জেলা। অনেকের দাবি, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মেঘভাঙা বৃষ্টির ফলে কলকাতার এই হাল। একথা উড়িয়ে দিয়েছে আলপুর আবহাওয়া দফতর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, “মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়নি কলকাতায়। ঘন্টায় ১০০ মিলিমিটার বা তার অধিক বৃষ্টি হলে তবে সেই প্রবল বর্ষণকে মেঘ ভাঙা বৃষ্টি বলা যায়।”

তাঁদের কথায়, সোমবার রাত ৩টে থেকে ভোট ৪টের মধ্যে কলকাতায় ঘন্টায় ৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ আর মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হলেই এই বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলা যেত। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় কলকাতায় ২৫১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বিপুল বৃষ্টির কারণেই জলের তলায় চলে গিয়েছে শহর কলকাতা।

আবহাওয়া দফতরের তরফে আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার সকালে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলের উপর ছিল। এছাড়াও ওই অঞ্চলেই আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এবং আগামী ২৪ ঘন্টায় তার স্থান পরিবর্তন করার তেমন কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের জেরেই সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টি হয়েছে কলকাতার সহ জেলায় জেলায়।

মঙ্গলবার ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, হুগলি এবং পুরুলিয়া জেলায়। বুধবারও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি পরিমাণ এমনটাই জানাচ্ছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।

Post Views: 157

Continue Reading

Previous: জলমগ্ন কলকাতা শহর, বিনোদন জগতের একাংশ সমাজমাধ্যমে তুলে ধরলেন তাদের অভিজ্ঞতা
Next: রাত দশটার পরও জল থৈ থৈ কলকাতার বহু এলাকা, অস্বাভাবিক পরিস্থিতি, বললেন মেয়র

সম্পর্কিত গল্প

kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.