Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জলমগ্ন কলকাতা শহর, বিনোদন জগতের একাংশ সমাজমাধ্যমে তুলে ধরলেন তাদের অভিজ্ঞতা

জলমগ্ন কলকাতা শহর, বিনোদন জগতের একাংশ সমাজমাধ্যমে তুলে ধরলেন তাদের অভিজ্ঞতা

Online Desk সেপ্টেম্বর 23, 2025
photo-collage.png-2-1.png

ওঙ্কার ডেস্ক: সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও দুপুর পর্যন্ত জল নামেনি সেভাবে। অলিগলি তো বটেই, কলকাতার বড় বড় রাস্তাও জলের তলায়। কোথাও কোমর, কোথাও হাঁটুসমান জল। মঙ্গলবার সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরতলীর মানুষেরা।
কলকাতায় গত কয়েকঘণ্টার টানা বৃষ্টি আর তার পরিণাম এককথায় শিউরে ওঠার মতো। চারদিকে জলমগ্ন পরিস্থিতি। ভয়াবহতা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রেল স্টেশন এলাকায় মেট্রো স্টেশনে জল জমে, রাস্তায় গাড়ি অর্ধমগ্ন অবস্থায় পড়ে আছে। কোথাও বাইক-গাড়ি ডুবুডুবু তো কোথাও জলের তোড়ে মণ্ডপ ভেসেছে। টলিপাড়ার পরিচিত ব্যাক্তিত্বদের ঘরবাড়িও রেহাই পায়নি। সেই ছবি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে সাধারণ মানুষকে সতর্ক করতে এগিয়ে এসেছেন তারাও। ঠাট্টার মাধ্যমে আশা জুগিয়েছেন, সব ঠিক হয়ে যাওয়ার।
প্রসঙ্গত, শ্রীনন্দা শঙ্কর একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে দেখিয়েছেন, তাঁর আবাসনের উঠোন চত্বরে প্রায় এক বুক জল। দাঁড় করানো একাধিক গাড়ির অর্ধেক ডুবে রয়েছে জল। তিনি দেখালেন তাঁদের বাড়ির নাচের ঘরেও ঢুক পড়েছে জল! এবং রীতিমতো ভাসছে সবকিছু!
শিল্পী জানান, তাঁর আজকেই বেঙ্গালুরু যাওয়ার কথা, তবে এহেন পরিস্থিতিতে তার সম্ভব নয়। পাশাপাশি গত রাত থেকে তাঁর বাড়িতে নেই বিদ্যুৎ পরিষেবাও। একইসঙ্গে অবশ্য সাধারণ মানুষদের যথাসম্ভব সতর্ক থাকার অনুরোধ করেছেন শিল্পী।
এছাড়াও, মীর একটি ছোট্ট রিল পোস্ট করেছেন, তাঁর বাড়ির বারান্দা থেকে। নীচে দেখা যাচ্ছে ডুবে রয়েছে গলিপথ, একাধিক গাড়ি। বলাই বাহুল্য, জনশূন্য সেই জলমগ্ন রাস্তা। সেই রীলের মধ্যে স্পষ্ট মীরের রসিকতার ছাপ। অমিতাভ বচ্চন -জিনত আমন অভিনীত জনপ্রিয় ছবি ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ ছবির বিখ্যাত গান ‘দো লফজোঁ কি ইয়ে…’ গান!
অন্যদিকে, রাণা সরকার নিজের বাড়ি অথবা অফিসের সিঁড়ির একটি ছোট্ট রিল পোস্ট করেছেন সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, বৃষ্টির জল ঝরনার মতো তীব্রবেগে‌ পড়েই চলেছে। রিলের সঙ্গে অবশ্য রাণা লিখেছেন, ” এইমুহুর্তে কলকাতার সবথেকে সুন্দর সাউণ্ড স্টুডিও এটাই!”
তবে বৃষ্টি থেমে গেলেও, শহরের দুর্দশা এখন তুঙ্গে। গোটা কলকাতায় জল জমার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে কলকাতা যেন এখন ভয়ের স্মৃতিশহর।

Post Views: 193

Continue Reading

Previous: বলিউডের নতুন ইতিহাস গড়লেন, একইসঙ্গে শাহরুখ-রানির জাতীয় পুরস্কার জয়
Next: মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়নি কলকাতায়, জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.