Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা, দক্ষিণেও রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা, দক্ষিণেও রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুন 9, 2026
cdf.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণ বঙ্গবাসীকে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১৪ই জুন পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে।
বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। ঝড়-বৃষ্টির জেরে কয়েকটি জেলার তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বর্ষা ঢুকতে চলেছে উত্তরবঙ্গ-সিকিমে। যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় । এইসব জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে। টানা ঝড়-বৃষ্টির কারণে কমতে পারে উত্তরের তাপমাত্রাও।

Post Views: 229

Continue Reading

Previous: বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ
Next: তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

সম্পর্কিত গল্প

Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

জেলার হাসপাতালগুলি পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.