Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

Online Desk জুন 9, 2026
SABYASACHI.jpg

ওঙ্কার ডেস্কঃ গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ রয়েছে। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় সব্যসাচীকে।

সূত্রের খবর, বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন সল্টলেকের এক ব্যবসায়ী। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল।

সোমবার সকালে থানা থেকে মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। সেই সময়ে সব্যসাচী অভিযোগকারীর প্রসঙ্গে বলেন, “তিনি নিজেই বিধাননগর উত্তর থানায় ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন। বিভিন্ন সময়ে প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন। তার পরে ২০১৮ সালে তাঁর পরিবারের লোক এবং এক ব্যবসায়ী আমার কাছে এসেছিলেন তাঁকে বের করিয়ে দেওয়ার জন্য।” মেডিক্যাল পরীক্ষার পরে তৃণমূল নেতাকে হাজির করানো হবে বিধাননগর আদালতে।

উল্লেখ্য, সোমবারই পুলিশের জালে ধরা পড়েছেন জাহাঙ্গির খান। পালাবদলের পর থেকেই পূর্বতন সরকারের আমলে দুর্নীতি-বেনিয়মের অভিযোগে ধরপাকড় শুরু হয়েছে। একের পর এক গ্রেফতার হচ্ছেন নেতা মন্ত্রীরা। এবার সেই লিস্টে নাম জুড়ল সব্যসাচী দত্তের।

Post Views: 169

Continue Reading

Previous: উত্তরবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা, দক্ষিণেও রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Next: তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করালো গ্রামবাসীরা, ভিডিও ভাইরাল

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026
calcutta-high-court.jpg

‘নিট পরীক্ষায় কম নম্বর দিয়েছে এনটিএ!’ ভুয়ো নথি দিয়ে মামলা করে হাইকোর্টকে বিপথে চালানোর চেষ্টা, মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন বিচারপতি

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.