Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করালো গ্রামবাসীরা, ভিডিও ভাইরাল

তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করালো গ্রামবাসীরা, ভিডিও ভাইরাল

Online Desk জুন 9, 2026
E.MID-TMC-KAN-DHORE-UTBOS-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর; তৃণমূলের প্রবীণ নেতা গ্রাম পঞ্চায়েতের প্রধান কে রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস, নৈপুরের ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নৈপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান অরূপ মাইতি রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বাইক নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার কয়েকজন মানুষ তাঁকে ঘিরে ধরেন। ভাইরাল ভিডিওতে শোনা যায়, কয়েকজন যুবক লাঠি হাতে তাঁকে কান ধরে উঠবোস করার নির্দেশ দিচ্ছেন। এরপর তিনি রাস্তার মাঝখানেই কান ধরে উঠবোস করেন। ঘটনা প্রসঙ্গে বিজেপির এক মণ্ডল সভাপতি কৃষ্ণ গোপাল দাস দাবি করেছেন, অরূপ মাইতি “জনরোষের শিকার” হয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূলে থাকার সময় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার কারণেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে এই ধরনের প্রতিবাদ দেখিয়েছেন।
তিনি আরও বলেন, “সমস্ত তৃণমূল নেতাদের বলব, সময় থাকতে যদি কোনও দুর্নীতি বা অনিয়ম করে থাকেন, তা স্বীকার করুন। না হলে জনতার ক্ষোভের মুখে পড়তে হতে পারে।”
অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে সমাজের বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেরই মত, কোনও অভিযোগ বা রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন প্রবীণ মানুষকে প্রকাশ্যে রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করানো কোনওভাবেই সভ্য সমাজের পরিচয় বহন করে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা গণতান্ত্রিক ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলেও মত প্রকাশ করেছেন অনেকে।
ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে অরূপ মাইতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Post Views: 69

Continue Reading

Previous: তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত
Next: ৯ এর বদলে ৪, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কমল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.