Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৯ এর বদলে ৪, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কমল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা

৯ এর বদলে ৪, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কমল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা

Online Desk জুন 9, 2026
CY.jpg

ওঙ্কার ডেস্কঃ গ্যাসের দাম দিন কে দিন বাড়ছে। এবার তাঁর প্রকোপ পড়ল মোদী সরকারের প্রকল্পেও। ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র সুবিধা এক ধাক্কায় অনেকটাই কমল। সূত্রের খবর, এবার থেকে এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা বছরে মাত্র চারটি সিলিন্ডারে সরকারি ভর্তুকি পাবেন। এতদিন ৯টি করে ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাওয়া যেত। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের ফলে যারা এই প্রকল্পের সুবিধা পেতেন, তাদের সমস্যার সম্মুখীন হতে হবে।
কেন্দ্র সরকারের এই নতুন সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়ে এক শীর্ষ পদস্থ আধিকারিক জানান, সরকারের নির্ধারিত প্রতি সিলিন্ডার সরবরাহের আসল খরচের তুলনায় গ্রাহকেরা কিন্তু বাজার মূল্যের চেয়ে অনেকটাই বেশি আর্থিক সহায়তা বা সরকারি ভর্তুকি পেয়ে থাকেন। অর্থাৎ, বছরে গড়ে চারটির বেশি সিলিন্ডার গরিব পরিবারগুলির প্রয়োজন পড়ে না।
২০১৬ সালের মে মাসে চালু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প ‘উজ্জ্বলা যোজনা’। সেই শুরুর সময়ে গ্রাহকেরা বছরে ১২টি করে ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডার পেতেন। গত বছর অগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি হাই-প্রোফাইল বৈঠকের পর প্রথম বড় কোপটি পড়ে এই প্রকল্পে। তখন একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, উজ্জ্বলা গ্রাহকেরা বছরে সর্বোচ্চ ৯টি সিলিন্ডারে ভর্তুকি পাবেন। আর এবার, সেই সংখ্যাটি আরও কমিয়ে মাত্র ৪-এ নামিয়ে আনা হলো।
কয়েকদিন আগেই দেশজুড়ে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২৯ টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। গত তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। রবিবারের পর থেকে কলকাতায় সিলিন্ডারপিছু গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৬৮ টাকা।

Post Views: 102

Continue Reading

Previous: তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করালো গ্রামবাসীরা, ভিডিও ভাইরাল
Next: ইউনেস্কোর নাম ব্যবহার দুর্গাপুজোর টিকিট বিক্রি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.