Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ইউনেস্কোর নাম ব্যবহার দুর্গাপুজোর টিকিট বিক্রি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ইউনেস্কোর নাম ব্যবহার দুর্গাপুজোর টিকিট বিক্রি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Online Desk জুন 9, 2026
INDRANIL.jpg

ওঙ্কার ডেস্কঃ দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এবার সেই সংস্থার নাম বেআইনি ও বিভ্রান্তিকরভাবে ব্যবহার করে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি’ টিকিট বিক্রির এক বিরাট অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেন-সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
‘মেঘদূত ফাউন্ডেশন’-এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায় এই অভিযোগ দায়ের করেছেন। আন্তর্জাতিক স্তরের আর্থিক অনিয়মের বিষয়ে সোমবার বিকেলে কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং কলকাতার বৌবাজার থানায় একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী মধুছন্দা সেন ছাড়াও এই অভিযোগে নাম রয়েছে ধ্রুবজ্যোতি বসু, সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায় নামে আরও তিন ব্যক্তির।
সংস্থাটির দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে ইউনেস্কোর লোগো ও নাম ভাঙিয়ে পুজোর আগের প্রিভিউ শোয়ের জন্য চড়া দামে ভিআইপি প্রিভিলেজড টিকিট বিক্রি করা হচ্ছিল। অথচ ইউনেস্কো এই ধরনের কোনও বাণিজ্যিক চুক্তি কোনওদিনই করেনি। নিজেদের দাবির সপক্ষে প্রমাণও পুলিশের হাতে তুলে দিয়েছে ওই সংস্থা। অভিযোগপত্রের সঙ্গে অফিশিয়াল ইমেল এবং একগুচ্ছ আইনি নথিপত্র জমা দেওয়া হয়েছে।
অভিযোগকারীদের বক্তব্য, পুজো মণ্ডপগুলিতে সাধারণ মানুষের ঢল নামার আগেই ‘প্রিভিলেজড এন্ট্রি’ বা আগাম ঠাকুর দেখার পাইকারি টিকিট বিক্রি করে বিপুল টাকা তোলার ছক কষা হয়েছিল। যদিও এই অভিযোগের পর লালবাজারের তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Post Views: 124

Continue Reading

Previous: ৯ এর বদলে ৪, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কমল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা
Next: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর বৈঠকে তৃণমূলের বেসুরো বিধায়ক, সাংসদরা

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.