Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরে রেড অ্যালার্ট, দক্ষিণেও জারি কমলা সতর্কতা

উত্তরে রেড অ্যালার্ট, দক্ষিণেও জারি কমলা সতর্কতা

Online Desk জুন 29, 2026
fhftg.png

ওঙ্কার ডেস্কঃ ‘এল বরষা’। বাংলায় ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে এখনো বর্ষার প্রবল বৃষ্টির দেখা মেলে নি। রোদের তেজ না থাকলেও , মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মেলেনি দক্ষিণবঙ্গবাসীর। যদিও মাঝে মধ্যে বজরবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণে। তবুও বর্ষার আসল রূপ এখনো দেখেনি দক্ষিণবঙ্গবাসী।
তবে ঠিক এর উল্টো রূপটাই এখন দেখছে উত্তরবঙ্গবাসী। বর্ষা প্রবেশের পর থেকে সেখানে শুরু হয়েছে প্রবল বর্ষণ। জলমগ্ন উত্তরের একাধিক এলাকা। রাস্তা ভেঙে গিয়েছে অনেক জায়গায়। আর উত্তরে এমন ভারী বৃষ্টিপাত জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলায় অধিকাংশ এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এই তিন জেলার কিছু জায়গায় ২০ সেন্টিমিটারেরও বেশি অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে। এই এলাকাগুলির জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
এবারে আসা যাক দক্ষিণের দিকে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। আজ অর্থাৎ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Post Views: 83

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে বিতর্ক ! ইসকনের দায়িত্ব থেকে অপসারণ রাধারমণ দাসকে
Next: অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তই লক্ষ্য, সংগঠিত অপরাধ দমনে বিধানসভায় আসছে নতুন ‘গুন্ডাদমন বিল’

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.