ওঙ্কার ডেস্ক: রবিবার দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এর মধ্যে অধিকাংশ জেলায় ৭ থেকে ১১ সেমি অবধি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে কম বৃষ্টির পরিমাণ।
অপরদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।
