Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৩ বার হাজিরার ডেট মিস, অবশেষে রাজ্যে ‘বর্ষা’-র অভিষেক

৩ বার হাজিরার ডেট মিস, অবশেষে রাজ্যে ‘বর্ষা’-র অভিষেক

Online Desk জুন 13, 2026
Untitled.jpg

ওঙ্কার ডেস্ক: হাজিরায় ৩ বার ডেট মিস করেছে ‘বর্ষা’। আসব আসব করেও আসছিল না সে। অবশেষে দক্ষিণ ভারতে বর্ষার অভিষেক। আর দক্ষিণ ভারতে প্রবেশের ৫ দিনের মধ্যেই এ রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বিরাজমান। ঝোড়ো হাওয়া সহযোগে ভারী বৃষ্টিপাত চলছে উত্তরের পাহাড়ি এলাকায়।
উত্তরবঙ্গের সেই বর্ষার বৃষ্টির একটু আধটু প্রসাদ উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসীও।
দক্ষিণের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে প্রায়দিনই। যেহেতু বর্ষার সেই মুষল বৃষ্টি হচ্ছে না, তাই রাতে বৃষ্টির পর দিনের বেলা একটা হালকা গরমভাব বজায়ই থাকছে।
কিন্তু আজ কেমন থাকবে আবহাওয়া? দক্ষিণের কোন কোন জেলা আজ ভিজতে চলেছে? কি বলছে হাওয়া অফিস?
চলুন তাহলে জেনে নেওয়া যাক:
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনাও প্রবল।
রবিবারও বৃষ্টিবাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলাগুলিতে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়া বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
রবিবার উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি পূর্বাভাস রয়েছে। তবে দুই দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

Post Views: 128

Continue Reading

Previous: চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় বেশ চমক, সেরারা স্থানে রইল কে?
Next: পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের একাধিক ঠিকানায় ইডির হানা

সম্পর্কিত গল্প

Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

জেলার হাসপাতালগুলি পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.