Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার থেকেই দক্ষিণবঙ্গে গরমের সতর্কতা, উত্তরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার থেকেই দক্ষিণবঙ্গে গরমের সতর্কতা, উত্তরে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk এপ্রিল 19, 2026
sdscx.png

ওঙ্কার ডেস্ক: গত কয়েকদিনে ঝড়-বৃষ্টি জেরে কিছুটা নেমেছিল তাপমাত্রা। তবে আবার বাড়বে গরমে আর্দ্রতা জনিত অস্বস্তি বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরমে অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা রয়েছে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানাচ্ছে সোমবারের মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার গরমের পরিমাণ আরও বাড়ার কারণে ভোগান্তির শিকার হতে হবে দক্ষিণ বঙ্গবাসীকে। তবে এরপর বৃহস্পতিবার অর্থাৎ ২৩ শে এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। সেদিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আপাতত কলকাতায় তেমন কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই।
অন্যদিকে রবিবার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি সব জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Post Views: 179

Continue Reading

Previous: ‘২০২৩ সালের মহিলা সংরক্ষণ বিল কার্যকর করুন’, প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে চলেছে বিরোধীরা
Next: নারী সংরক্ষণ বিল ব্যর্থ, বিরোধীদের বিরুদ্ধে ‘ভ্রূণহত্যা’র অভিযোগে সরব প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.