Skip to content
নভেম্বর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রার পারদ, কালীপুজোর পর কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রার পারদ, কালীপুজোর পর কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

Online Desk নভেম্বর 6, 2026
weather-df.webp

ওঙ্কার ডেস্ক: কার্তিকের ভোরে হালকা শীতের অনুভূতি মিললেও বেলা বাড়তেই ফিরে আসছে গরম ও অস্বস্তি। তবে আবহাওয়ার এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না। ধীরে ধীরে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়তে পারে। একই পরিস্থিতি তৈরি হতে চলেছে উত্তরবঙ্গেও। আগামী কয়েক দিনে দুই বঙ্গেই রাত ও ভোরের তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। মেঘের উপস্থিতি কম থাকায় বৃষ্টির সম্ভাবনাও নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ২২ ডিগ্রির ঘরে। দিনের বেলায় উষ্ণতা বজায় থাকলেও সন্ধ্যা, রাত এবং ভোরে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হবে। আগামী দিনে পারদ আরও কিছুটা নামতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে। কালীপুজো মিটলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও সোমবার থেকে বৃষ্টি হতে পারে। ফলে আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও সপ্তাহের শুরুতে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও আশঙ্কা নেই। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত এই অঞ্চলের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির কোনও সতর্কতাও জারি করা হয়নি।

Continue Reading

Previous: লস অ্যাঞ্জেলেসে ‘কেরল কন্যা’র জয়, ভারতের মেয়র ব্যবস্থাকে তুলোধোনা করলেন থরুর
Next: কলকাতা-হাওড়া পুরভোটে তরুণ মুখ খুঁজছে বিজেপি, ১২ হাজারের বেশি আবেদন জমা

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-06T175349.886.webp

প্রেম নাকি নিয়ন্ত্রণ? রাজবীরকে মারধর থেকে ধাক্কা, এবার নন্দিনীর বিরুদ্ধে শাস্তির দাবি

Online Desk নভেম্বর 6, 2026
শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T170026.529.webp

বেঙ্গালুরু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মা ও মামাবাড়ির সদস্যদের দেহ লোপাটে সাহায্য করেছিল নাবালিকা কন্যা!

Online Desk নভেম্বর 6, 2026

You may have missed

New-Project-2026-11-06T175349.886.webp

প্রেম নাকি নিয়ন্ত্রণ? রাজবীরকে মারধর থেকে ধাক্কা, এবার নন্দিনীর বিরুদ্ধে শাস্তির দাবি

Online Desk নভেম্বর 6, 2026
শহপোলবোুোল.jpg

ওড়িশাকে উড়িয়ে এক নম্বরে মোহনবাগান

Online Desk নভেম্বর 6, 2026
New-Project-2026-11-06T170026.529.webp

বেঙ্গালুরু হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, মা ও মামাবাড়ির সদস্যদের দেহ লোপাটে সাহায্য করেছিল নাবালিকা কন্যা!

Online Desk নভেম্বর 6, 2026
Vibrant-Homemade-Pani-Puri-Feast.png

বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে ফুচকা, রইল সহজ রেসিপি!

Online Desk নভেম্বর 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.